নালিতাবাড়ীতে সাবেক পৌরমেয়র এর উদ্যোগে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শেরপুরের নালিতাবাড়ীতে সাবেক পৌরমেয়র এর উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য মো. আনোয়ার হোসেন ভিপি’র নেতৃত্বে উপজেলা শহরের গড়কান্দায় অবস্থিত নিজ কার্যালয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে উপজেলা এবং পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার ইতিহাস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, গণতন্ত্র, মানুষের অধিকার ও কল্যাণে বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরেন। পাশাপাশি কমিটি গঠনের মাধ্যমে দলকে শক্তিশালী করতে
হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে উপজেলা ও পৌর বিএনপি’র ত্যাগী এবং দুর্দিনে কমিটিতে থাকা নেতা কর্মীদের দ্রুত মূল্যায়নের আহ্বান জানানো হয়।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬














