| ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম:

নালিতাবাড়ীর নন্নীবাজারে জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত

নালিতাবাড়ীর নন্নীবাজারে জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নীবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার নন্নী ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে দলটির এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নন্নী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির আফসার উদ্দিন, সেক্রেটারি আরিফ রাব্বানী, পৌর জামায়াতের আমির আলহাজ্ব হেলাল উদ্দিন, সেক্রেটারি আব্দুল মোমেন, নন্নী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও জামায়াত মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী হাফেজ আরিফুল ইসলাম, ইউনিয়ন জামায়াত নেতা মাওলানা আহসান উল্লাহ প্রমুখ।

সমাবেশে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেরপুরে সেফ ফাউন্ডেশনের উদ্যোগ শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত:২৩ বিজয়ী পুরস্কৃত

নালিতাবাড়ীর নন্নীবাজারে জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত

শিশুদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভার বিকাশের লক্ষ্যে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে ‘চিলড্রেন কম্পিটিশন ২০২৬’। ‘সেফ ফাউন্ডেশন’-এর পরিচালনায় এবং ‘শাহীন স্কুল সজবরখিলা’-এর সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শুক্রবার (২ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত এ আয়োজনের মূল বিষয় ছিল ‘বাংলাদেশের জাতীয় পতাকা রং করা’। প্রতিযোগিতাটির বিশেষত্ব ছিল, এটি মূলত স্কুলে যায় না এমন শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। শেরপুরের প্রায় দুই শতাধিক শিশু এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নিজেদের আঁকার প্রতিভা ও সৃজনশীলতা তুলে ধরে।

 

আয়োজন শেষে নিরপেক্ষ যাচাই-বাছাইয়ের মাধ্যমে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীসহ মোট ২৩ জন বিজয়ী শিশুকে পুরস্কৃত করা হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া বাকি শিশুদের মধ্যেও তুলে দেওয়া হয় বিশেষ উপহার ও উৎসাহমূলক স্মারক।

আয়োজকদের মতে, বিদ্যালয়বহির্ভূত শিশুদের আনন্দময় ও শিক্ষামূলক পরিবেশের সঙ্গে যুক্ত করতেই এ উদ্যোগ। তারা বলেন, “শিক্ষার্থীদের মেধা ও আত্মবিশ্বাস বিকাশে প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত ও বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের জন্য এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

 

নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’

নালিতাবাড়ীর নন্নীবাজারে জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক শাম্মী তুলতুলের নতুন প্রবন্ধের বই “ছোটদের নজরুল”।

 

তিনি বড়দের পাশাপাশি শিশুসাহিত্য নিয়েও লেখালেখি করে প্রচুর সুনাম অর্জন করেছেন।ইতিমধ্যে বইটির অফিশিয়ালি প্রচ্ছদ প্রকাশ পেয়েছে। প্রচ্ছদ করেছেন সোহানুর রহমান অনন্ত।আর বইটি প্রকাশিত হবে শীর্ষ প্রকাশনী সংস্থা “বইপত্র প্রকাশন” থেকে। তাছাড়া তুলতুল দেশের প্রথম সারির পত্রিকায় লেখালেখি করে দেশে ও আন্তর্জাতিক

অঙ্গনেও খ্যাতি অর্জন করেছেন। তিনি ভারতেও লেখালেখি করে খুব জনপ্রিয় হয়ে উঠেছেন।

তার জন্ম চট্টগ্রাম শহরে।

 

এই পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা বাংলাদেশ,ভারত মিলিয়ে ১৭ টি। তিনি লেখালেখির অবদানের জন্য পেয়েছেন অসংখ্য জাতীয় আর আন্তর্জাতিক পুরস্কার।

বইটির লেখক তুলতুল

এ সাংবাদিককে বলেন, তথ্য ভিত্তিক বই লেখা খুব পরিশ্রমের আর বাচ্চাদের বই মানে আরও বিশেষ নজর দিতে হয় লেখাতে। নজরুল কে নিয়ে এটি আমার ২য় বই প্রকাশ হবে যদি সব কিছু অনুকূলে থাকে। আমার নতুন প্রকাশক মাহবুবুর রহমান বাবু ভাইয়ার প্রতি আমি অনেক কৃতজ্ঞ, তিনি আমাকে স্পেশাল সুযোগ দিয়েছেন।

নালিতাবাড়ীতে নানা উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করলেন সাংসদ ফাহিম চৌধুরী

নালিতাবাড়ীর নন্নীবাজারে জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে নিলামপট্টি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালুর লক্ষ্যে আইসোফ্লোরেন চেম্বার উদ্বোধন, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১ অক্টোবর) এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।

 

দিনের শুরুতে নালিতাবাড়ী পৌরসভার উদ্যোগে নিলামপট্টি সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালুর লক্ষ্যে আইসোফ্লোরেন চেম্বার উদ্বোধন করেন তিনি।

 

এ সময় পৌরসভার আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন সংসদ সদস্য। পরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুনায়েদ আব্দুল কাইয়ুম, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

এছাড়াও নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান,

উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া ম্যাক্সিম,

শ্রমিক দলের সভাপতি হুমায়ুন কবিরসহ উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×