| ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম:

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ইতিহাস ঐতিহ্যের ধারক ১০ নং গড়জরিপা ইউনিয়নে সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থায় জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন বর্তমান চেয়ারম্যান এম এ জলিল। দায়িত্ব গ্রহণের পর থেকে ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখে-দুঃখে পাশে থেকে তিনি নিজেকে একজন সফল ও আপোষহীন জননেতা হিসেবে গড়ে তুলেছেন।

 

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, চেয়ারম্যান এম এ জলিল দায়িত্ব নেওয়ার পর থেকেই এলাকায় কাঁচা-পাকা রাস্তাঘাট নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত সংস্কার এবং দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিভিন্ন সরকারি ভাতা ও সহায়তা স্বচ্ছতার সাথে বণ্টন করেছেন। কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে সরাসরি জনগণের দ্বারে সেবা পৌঁছে দেওয়াই তার এই জনপ্রিয়তার মূল কারণ।

 

ইউনিয়নের কয়েকজন প্রবীণ ও তরুণ নাগরিক জানান, “চেয়ারম্যান জলিল ভাই শুধু একজন জনপ্রতিনিধি নন, তিনি যেকোনো বিপদে-আপদে অভিভাবকের মতো এগিয়ে আসেন। বিচার-সালিশ থেকে শুরু করে সামাজিক কর্মকাণ্ড—সবখানেই তার নিরপেক্ষ ভূমিকা প্রশংসনীয়।”

 

নিজের জনপ্রিয়তা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে চেয়ারম্যান এম এ জলিল বলেন, “জনগণের সেবা করার সুযোগ পাওয়া আমার জন্য পরম সৌভাগ্যের। আমি কোনো পদ-পদবির জন্য নয়, বরং সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছি। জনগন যদি চায় অতীতে যেভাবে নির্দলীয় ছিলাম, ভবিষ্যতেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছা আছে। গড়জরিপা ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। ইউনিয়নের সকল মানুষের সমর্থন ও ভালোবাসাই আমার এগিয়ে যাওয়ার প্রেরণা।”

এলাকাবাসীর মতে, ন্যায়পরায়ণতা, সহজ-সরল জীবনযাপন এবং উন্নয়নের ধারা বজায় রাখার কারণেই আগামীতেও সাধারণ জনগণ এম এ জলিলকেই তাদের কাণ্ডারি হিসেবে দেখতে চান।

নালিতাবাড়ীর আলোর ফেরিওয়ালা সেকান্দার আলী তালুকদার শীর্ষক পাঠচক্র 

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

শেরপুরের নালিতাবাড়ীর সেঁজুতি অঙ্গনে জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’ এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত হয়েছে।

 

১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে

‘ পাহাড়ি জনপদের কিংবদন্তী আলোর ফেরিওয়ালা সেকান্দার আলী তালুকদার ‘ শিরোনামে একুশে পাঠচক্রের ১৫৫তম আসরে শিক্ষক ছোট কাগজ কণ্ঠস্বর এর প্রধান সম্পাদক জয়জিৎ দত্ত শ্যামল এর সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন উদীচী শিল্পীগোষ্ঠী নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি এডভোকেট সুধাংশু কালোয়ার ,বীর মুক্তিযোদ্ধা ,সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান ও সেকান্দার আলী তালুকদার এর কনিষ্ঠ পুত্র সাদরুল আহসান মাসুম। সভা সঞ্চালনা করেন সংস্কৃতিমান মানিক সাহা।

 

এছাড়াও উপস্থিত ছিলেন সংস্কৃতিকর্মী আমিনুল ইসলাম, শিক্ষক মনি গাঙ্গুলি, শঙ্করী পাঠক, শারমিন আক্তার, তাসমেরী, অমিত চক্রবর্তী, পুজা সরকার, সেতু আচার্য, সুজাতা প্রমুখ।

 

বক্তারা বলেন,সেকান্দার আলী তালুকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।শিক্ষা শেষে প্রথমে রেলওয়েতে চাকরি পান,সরকারি চাকরিতে যোগদান না করে এলাকায় প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান তারাগঞ্জ উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করেন।তিনি প্রতিষ্ঠাকালীন সহকারী প্রধান শিক্ষক ছিলেন।এবং নিজের জমি দান করে স্কুল প্রতিষ্ঠা করেন।তাঁর জ্যেষ্ঠ পুত্র স্বাধীনতা পদক প্রাপ্ত শহীদ নাজমুল আহসান। বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয়ে শহীদ নাজমুল আহসান হল রয়েছে।সেকান্দার আলী তালুকদারদের জন্যই পিছিয়ে থাকা পাহাড়ি জনপদের মানুষ আলোর পথের দিশা পেয়েছে। দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি করেন শিশু শিক্ষার্থীরা।

নালিতাবাড়ীতে এক হাজার কেজি সার জব্দ, ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সরকারি নিয়ম ভঙ্গ করে অন্য উপজেলায় বিক্রির অভিযোগে

শেরপুরের নালিতাবাড়ীতে

এক হাজার কেজি টিএসপি ও এমওপি সার জব্দ করে প্রশাসনের নিকট হস্তান্তর করেছেন স্থানীয় জনতা।

 

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নালিতাবাড়ী উপজেলার বাইটকামারী হাজির বাজার এলাকায় এসব সার জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রয় করা হয়। পরে বিক্রয়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

 

এই ঘটনায় সাক্ষী প্রমাণের ভিত্তিতে সার বিক্রেতা ও পরিবেশক মেসার্স আজিম ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নালিতাবাড়ীতে স্বাস্থ্যসেবার উদ্দেশ্যে আহাম্মদ আলী তালুকদার কমিউনিটি ক্লিনিক উদ্বোধন

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

শেরপুরের নালিতাবাড়ীতে স্বাস্থ্য সেবা উন্নয়নের লক্ষ্যে আহাম্মদ আলী তালুকদার কমিউনিটি ক্লিনিক এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার রাজনগর ইউনিয়নের সালেহাবাদ (কৃষ্ণপট্টি) গ্রামে স্বাস্থ্য সেবার জন্য ক্লিনিকটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নালিতাবাড়ী উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মালেক ও বিশেষ অতিথি হিসেবে  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা

 

ডা. জুনায়েদ আব্দুল কাইয়ুম উপস্থিত ছিলেন।

 

 

অত্র কমিউনিটি ক্লিনিকের (জমিদাতা) আলহাজ্ব আহাম্মদ আলীর সভাপতিত্বে ও ক্লিনিকের সহ-সভাপতি মোহাম্মদ সোহেল রানা মিঠুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা।

 

 

ক্লিনিক উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

×