| ১৮ নভেম্বর ২০২৬
শিরোনাম:

আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে শিল্পী বানু (২৪) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সান্তাহার সরকারি কলেজ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শিল্পী বানু সান্তাহার পৌর এলাকার হঠাৎপাড়া মহল্লার প্রবাসী রাব্বীর স্ত্রী এবং কাশিমিলা গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকাগামী আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় সান্তাহার সরকারি কলেজ গেটের সামনে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

 

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে অসহায় আব্দুল্লাহ’র গাছ কেটে ফেলার অভিযোগ

আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে ১৬টি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলা, মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো. আব্দুল্লাহ (৫৫) নামের এক ব্যক্তি নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, নালিতাবাড়ী পৌর শহরের দক্ষিণ কালিনগর এলাকার বাসিন্দা আব্দুল্লাহর সঙ্গে একই এলাকার কয়েকজনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে গত ১২ নভেম্বর সকাল আনুমানিক ৭টার দিকে অভিযুক্ত রুবেল মিয়া (৪০), সাব্বির মিয়াসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বসতবাড়িতে আসেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

অভিযোগে আরো বলাহয়, এ সময় অভিযুক্তরা দা, কোদাল, শাবল, লোহার রড ও বাঁশের লাঠিসোঁটা দিয়ে আব্দুল্লাহর রোপণ করা ১৬টি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলেন। এতে তাঁর আনুমানিক ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

 

এ সময় বাধা দিতে গেলে অভিযুক্তরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের চেষ্টা করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদেরও ক্ষতি করার হুমকি দেওয়া হয় বলে দাবি করেন অভিযোগকারী ও ভুক্তভোগী আব্দুল্লাহ।

 

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা এবং ক্ষতিগ্রস্ত সম্পদের বিষয়ে আইনগত প্রতিকার চেয়ে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন অসহায় আব্দুল্লাহ।

 

অভিযোগকারী মো. আব্দুল্লাহ থানায় অভিযোগ দেওয়ার পর প্রশাসনের নিকট দ্রুত অপরাধীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত-পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বগুড়ায় মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল দুই ইউপি সদস্যের

আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

বগুড়ায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে ইউনিয়ন পরিষদের দুই সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার দরগাহাট-নামুজা সড়কের পাইকড় পাঞ্জুয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তিরা হলেন- পাইকড় ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাছেদ (৭০) ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাবর আলী (৭০)।

 

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুই ইউপি সদস্য মোটরসাইকেলে করে পাইকড় থেকে দরগাহাটের দিকে যাচ্ছিলেন। বেলা পৌনে ১১টার দিকে পাঞ্জুয়ারপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।।

শেরপুরের শ্রীবরদীতে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন

আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

সরকারি কর্মকর্তা কর্তৃক হুমকি ও অসদাচরণের প্রতিবাদে এবং সুষ্ঠু বিচারের দাবিতে শেরপুরের শ্রীবরদীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর ) সকালে শ্রীবরদী শহরের শহীদ মিনার চত্তরে ভুক্তভোগী রোগী রেনু বেগম ও শ্রীবরদী উপজেলাবাসীর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণ ও হুমকির অভিযোগ এনে তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

বিক্ষোভ মিছিলে ব্যবহৃত ব্যানারে স্লোগান হিসেবে লেখা ছিল “জনগণের ট্যাক্সের টাকায়, জনগণকে হুমকি কেন ? জবাব চাই, জবাব চাই”।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রোগী রেনু বেগম ও স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেন, সরকারি বেতনভুক্ত একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়েও ডাঃ আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম সাধারণ রোগী ও জনগণের সাথে অসদাচরণ এবং হুমকি প্রদর্শন করেছেন। তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এসময় স্থানীয় এলাকাবাসীরাও মানববন্ধনে অংশ নেন।

×