| ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম:

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিসরুল হামিদ ফুতু (৫৫) এবং উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মুন্টি (৫৬)।

 

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সান্তাহার হলুদঘর এলাকার নিজ নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নিসরুল হামিদ ফুতু ওই এলাকার মেহের আলী মাস্টারের ছেলে এবং শাহিনুর রহমান মুন্টি মৃত জলিলুর রহমানের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি হিসেবে তালশন কালীবাড়ি মোড় এলাকায় একটি চায়ের দোকানের পেছনে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী জড়ো হন। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসানের নেতৃত্বে তারা সেখানে সমবেত হয়েছিলেন বলে পুলিশের দাবি।

 

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাকিব আল হাসানকে ১৫ ফুট দৈর্ঘ্যের একটি ব্যানারসহ আটক করে।

 

পুলিশের অভিযোগ, ওই সমাবেশে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন এলাকায় নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড পরিচালনা, মহাসড়কে যানবাহন ভাঙচুর, সড়কের ক্ষতিসাধন এবং সরকারি স্থাপনা বিনষ্টের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছিলেন।

 

এ ঘটনায় ২১ জুন আদমদীঘি থানায় সাইবার সুরক্ষা বিশেষ ক্ষমতা আইনে ৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্ত ও অভিযানের ধারাবাহিকতায় আওয়ামী লীগ ও যুবলীগের এই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তিন শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার পানিহাতা মিশনের পূর্বদিকে ফেকামারী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। পরে রাতে আটক ব্যক্তিদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, দুপুরে পানিহাতা ফেকামারী সীমান্ত পথে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের প্রাক্কালে ছয় ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন শিশু রয়েছে। এরা হলো- আবিদ মুক্তি (২৬), আনোয়ারা (২০), তাদের সন্তান আকিব (শিশু), নুরজাহান খাতুন, সাকিব হাসান শেখ (২) ও রাকিব হাসান (৮)। তাদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনি থানার মনুহারপুর মল্লিকপাড়া এলাকায়।

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।

নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত 

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’ এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর শেরপুরের নালিতাবাড়ীর সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর)

‘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস :প্রাপ্তি ও প্রত্যাশা ‘ শিরোনামে একুশে পাঠচক্রের ১৬০ তম আসরে ইমা পারভীনের সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন, শিক্ষক শঙ্করী পাঠক, এবং সঙ্গীত শিক্ষক মনি গাঙ্গুলি প্রমুখ ।

 

প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষক শারমিন আক্তার এবং সঞ্চালনা করেন শিক্ষক তাসমেরী। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক অমিত চক্রবর্তী, শিরিন আক্তার, সুজাতা প্রমুখ।

 

দ্বিতীয় পর্বে শিশু শিক্ষার্থীরা বাংলা রিডিং পড়া প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও গণসঙ্গীত পরিবেশন করেন।

জন্মদিনে ছড়াকার ও শিশুসাহিত্যিক নূরুল ইসলাম নাযীফকে শুভেচ্ছা

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

আজ ২০শে নভেম্বর। দেশের পরিচিত ছড়া ও শিশুসাহিত্যিক নূরুল ইসলাম নাযীফ-এর জন্মদিন। ১৯৯০ খ্রিষ্টাব্দের এই দিনে তিনি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মাটিয়াকুড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মফিজ উদ্দিন সরকার এবং মাতা নূর জাহান নূরেজা।

 

ছড়া, শিশুসাহিত্য, মননশীল ইসলামী সাহিত্য, অনুবাদ ও গীতিকবিতা—সাহিত্যের এসব শাখায় নূরুল ইসলাম নাযীফ সমানভাবে সাবলীল। জাতীয় দৈনিক পত্রিকা, সাময়িকী ও লিটলম্যাগে তাঁর নিয়মিত লেখালেখি পাঠকমহলে সমাদৃত। ইতোমধ্যে তাঁর বেশ কিছু লেখা নূরানী ও কওমি মাদ্রাসার একাধিক শিক্ষাবোর্ডে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে।

 

প্রকাশিত গ্রন্থসমূহ

 

তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে:

অনবদ্য ছড়াপদ্য

মনের পাতায় আঁকা ছবি

বাংলার ছড়া

রহমাতুল্লিল আলামীন

আশিকের ফরিয়াদ

চার বছরের বুড়ো

সহজ উসুলে হাদীস

সাকীয়ে কাউসার

মন ছুটে যায় হারিয়াকোনায়

 

সম্মাননা ও সাহিত্য সংগ্রহশালা

 

ছড়া ও শিশুসাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিক সম্মাননা ও গুণীজন সংবর্ধনায় ভূষিত হয়েছেন। নিজের সৃজনশীল চর্চার পাশাপাশি শিশুদের জন্য বাংলা সাহিত্যের একটি সমৃদ্ধ সংগ্রহশালা গড়ে তোলার কাজেও তিনি নিবেদিত রয়েছেন, যেখানে দেশের শীর্ষস্থানীয় অনেক শিশুসাহিত্যিকের গুরুত্বপূর্ণ বই স্থান পেয়েছে।

জন্মদিন উপলক্ষে সাহিত্য অঙ্গন ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে নূরুল ইসলাম নাযীফের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আরও সৃজনশীল সাহিত্যকর্মের প্রত্যাশা জানানো হয়েছে।

×