| ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম:

‌কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণের নামে অর্থ আত্মসাতের অভিযোগ, লাপাত্তা সমবায় কর্মকর্তা রুহুল কুদ্দুস 

‌কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণের নামে অর্থ আত্মসাতের অভিযোগ, লাপাত্তা সমবায় কর্মকর্তা রুহুল কুদ্দুস 

বাগেরহাটের শরণখোলায় বেকার যুবকদের কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণের লোভ দেখিয়ে অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক মো. রুহুল কুদ্দুসের বিরুদ্ধে এই প্রতারণার মূল হোতা হওয়ার অভিযোগ পাওয়া গেছে। টাকা নেওয়ার দীর্ঘ তিন মাস পেরিয়ে গেলেও কোনো প্রশিক্ষণ কার্যক্রম শুরু না করে অভিযুক্ত ওই কর্মকর্তা বর্তমানে আত্মগোপনে রয়েছেন।

 

 

স্থানীয় ভুক্তভোগী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর দাখিল করা লিখিত অভিযোগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

অনুসন্ধানে জানা যায়, শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকার সহজ-সরল বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কারিগরি বিষয়ে দক্ষ করে তোলার লোভনীয় প্রতিশ্রুতি দেন মো. রুহুল কুদ্দুস। নিজেকে সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক হিসেবে পরিচয় দিয়ে তিনি স্থানীয় যুবক-যুবতীদের বিশ্বাস অর্জন করেন। তিন মাস মেয়াদি এই প্রশিক্ষণ চালুর কথা বলে তিনি ১৮ জন প্রশিক্ষণার্থীর কাছ থেকে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা নগদ ও বিকাশের মাধ্যমে সংগ্রহ করেন।

 

 

ভুক্তভোগীদের অভিযোগ, টাকা হাতিয়ে নেওয়ার পর থেকেই নানা টালবাহানা শুরু করেন রুহুল কুদ্দুস। তিন মাস অতিবাহিত হলেও কোনো প্রশিক্ষণ বা ক্লাস শুরু হয়নি। এ বিষয়ে ভুক্তভোগীরা তার কাছে কৈফিয়ত চাইলে তিনি কোনো সদুত্তর না দিয়ে মোবাইল ফোন বন্ধ করে এলাকা থেকে লাপাত্তা হয়ে যান।

 

 

প্রতারণার শিকার শরণখোলার ১৮ জন তরুণ-তরুণীর মধ্যে রয়েছেন— মো. নয়ন, মো. সিয়াম, মো. রাকিব, মো. ইমরান, ইসমাইল তালুকদার, মো. মালেক তালুকদার, মো. নোমান গাজী, হাফসা, মাহফুজা, আ. করিম তালুকদার, জোসনা রানী, অর্চনা, সালমা, মরিয়ম, মিম, জাকারিয়া, হোসাইন মাহমুদ সহ অন্য আরেক জন। স্থানীয়দের আশঙ্কা, এই প্রতারক চক্রের ফাঁদে পড়ে আরও অনেকেই সর্বস্বান্ত হয়েছেন।

 

 

এদিকে শুধু প্রশিক্ষণার্থীরাই নন, অফিসের এক সাধারণ কর্মচারী ইসমাইল হোসেনের ৫ মাসের বকেয়া বেতনও আত্মসাৎ করার অভিযোগ রয়েছে রুহুল কুদ্দুসের বিরুদ্ধে। পরবর্তীতে স্থানীয় সংবাদকর্মীদের হস্তক্ষেপে তিন মাসের বেতন পরিশোধ করা হলেও বাকি দুই মাসের বেতন নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

এ বিষয়ে শরণখোলা উপজেলা সমবায় কর্মকর্তা মো. জামিল হোসেন মোল্লা জানান, “সমবায় দপ্তরের নাম ভাঙিয়ে কোনো ব্যক্তি যদি এ ধরনের প্রতারণা করে থাকে, তবে তা অত্যন্ত দুঃখজনক ও শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি খতিয়ে দেখে তার বিরুদ্ধে দাপ্তরিক ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

 

 

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক জানান, “ভুক্তভোগীদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং সত্যতা সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

পরিবারের কষ্টার্জিত অর্থ হারিয়ে সর্বস্বান্ত হওয়া প্রতারিত যুবসমাজ ও সচেতন মহলে এ ঘটনায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী ও ভুক্তভোগীরা অবিলম্বে এই প্রতারক কর্মকর্তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নালিতাবাড়ীতে অবৈধ উত্তোলিত বালু পরিবহনকালে লড়িসহ আটক-১ লাখ টাকা জরিমানা

‌কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণের নামে অর্থ আত্মসাতের অভিযোগ, লাপাত্তা সমবায় কর্মকর্তা রুহুল কুদ্দুস 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নে প্রবাহিত ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে শুক্রবার (২৭ নভেম্বর) ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে একজনকে লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নয়াবিল ইউনিয়নের ভোগাই নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে কাউকে আটক করতে পারেনি প্রশাসনের কর্মকর্তারা।

 

তবে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনকালে লড়িসহ বাঘবের ইউনিয়নের শিমুলতলা গ্রামের

হাবিল উদ্দিনের ছেলে

সাগর মিয়াকে আটক করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

এব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক সাংবাদিকদের বলেন, নদী ও পরিবেশ রক্ষা এবং সরকারি সম্পদ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরণের ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান থাকবে।

শেরপুরে প্রথমবারের মতো নারীদের মিনি ম্যারাথন অনুষ্ঠিত

‌কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণের নামে অর্থ আত্মসাতের অভিযোগ, লাপাত্তা সমবায় কর্মকর্তা রুহুল কুদ্দুস 

উৎসবমুখর পরিবেশে শেরপুরে প্রথমবারের মতো নারীদের মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই দৌড় প্রতিযোগিতায় কিশোরী, তরুণীসহ বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার পাঁচ শতাধিক নারী অংশগ্রহণ করেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম থেকে ম্যারাথনটি শুরু হয়। প্রায় ৫ কিলোমিটার পথ অতিক্রম করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে (ডিসি উদ্যান চত্বর) গিয়ে দৌড়টি শেষ হয়।

সকাল থেকেই অংশগ্রহণকারী নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে স্টেডিয়াম ও ডিসি উদ্যান চত্বর মুখরিত হয়ে ওঠে। প্রতিযোগীদের জন্য আয়োজকদের পক্ষ থেকে জার্সি ও খাবারের ব্যবস্থা করা হয়। দৌড় শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে বাইসাইকেল তুলে দেওয়া হয়।

অংশগ্রহণকারী নারীরা জানান, সুস্থ থাকতে সব বয়সী মানুষের জন্য দৌড় ও শরীরচর্চার বিকল্প নেই। প্রথমবারের মতো এমন আয়োজনে অংশ নিতে পেরে তারা অত্যন্ত উচ্ছ্বসিত এবং প্রতি বছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখার দাবি জানান।

অনুষ্ঠানে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, এ ধরনের আয়োজন নারীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান, নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রতি বছর এমন আয়োজন করার আশ্বাস দেন তিনি।

ম্যারাথনটি সফল করতে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

শরণখোলায় নতুন ওসি মোঃ মারুফ হোসেনকে ইউএনও’র ফুলেল শুভেচ্ছা

‌কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণের নামে অর্থ আত্মসাতের অভিযোগ, লাপাত্তা সমবায় কর্মকর্তা রুহুল কুদ্দুস 

বাগেরহাটের শরণখোলা থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ মারুফ হোসেন। চলতি মাসেই দায়িত্ব নেওয়া এই কর্মকর্তাকে আজ ২৬ নভেম্বর রোজ বৃহস্পতিবার ফুল দিয়ে শুভেচ্ছা ও বরণ করে নিয়েছেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেবাশীষ বসাক। উল্লেখ্য, ইউএনও দেবাশীষ বসাকও চলতি মাসেই শরণখোলায় যোগদান করেছেন।

 

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এই সৌজন্য সাক্ষাতে দুই কর্মকর্তার মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় নতুন ওসি মোঃ মারুফ হোসেনকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান ইউএনও দেবাশীষ বসাক।

 

সাক্ষাৎকালে উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসন ও পুলিশের মধ্যে সমন্বয় জোরদার করার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। চলতি মাসে একই সময়ে দুজন গুরুত্বপূর্ণ দায়িত্বে আসায় শরণখোলার প্রশাসনিক ও আইনশৃঙ্খলা কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

×