| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

১৫ স্ত্রী ৩০ সন্তান ১০০ ভৃত্য নিয়ে আবুধাবিতে রাজা, বিমানবন্দরে সাময়িক বিঘ্ন

১৫ স্ত্রী ৩০ সন্তান ১০০ ভৃত্য নিয়ে আবুধাবিতে রাজা, বিমানবন্দরে সাময়িক বিঘ্ন

এ যেন মেলা বসেছে। ইসোয়াতিনির রাজা মসোয়াতি তৃতীয়ের আবুধাবিতে আগমনের একটি পুরনো ভিডিও আফ্রিকান রাজার অসাধারন জীবনযাত্রার প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। জুলাই মাসে প্রথম প্রকাশিত এই ভিডিওটিতে আবুধাবি বিমানবন্দরে রাজার একাধিক স্ত্রী এবং বিশাল সফরসঙ্গীর বহর দেখানো হয়েছে।

 

ভিডিওতে দেখা গেছে, রাজা ঐতিহ্যবাহী পোশাক পরে একটি ব্যক্তিগত বিমান থেকে নেমে আসছেন। মার্জিত পোশাক পরা একদল নারী তার পিছু পিছু আসছেন। ক্লিপের উপরে লেখা আছে, ‘সোয়াজিল্যান্ডের রাজা ১৫ জন স্ত্রী এবং ১০০ জন ভৃত্য নিয়ে আবুধাবিতে এসে পৌঁছেছেন। তার পিতা, রাজা দ্বিতীয় সোভুজার ১২৫ জন স্ত্রী ছিলেন।’

 

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আবুধাবি ভ্রমণের সময় রাজা মসোয়াতি তৃতীয়ের সঙ্গে তার ৩০ জন সন্তানও ছিলেন। রাজার এই বিশাল প্রতিনিধিদলটি বিমানবন্দরে সাময়িক বিঘ্ন ঘটায় বলে জানা গিয়েছে। এর ফলে রাজকীয় দলের নিরাপত্তার জন্য একাধিক টার্মিনাল বন্ধ করে দিতে হয়।

 

এদিকে, এই ভিডিও ভাইরাল হতেই রাজাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে। অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী রাজা মসোয়াতি তৃতীয়ের বিলাসবহুল জীবনযাত্রা এবং দেশের নাগরিকদের দৈনন্দিন সংগ্রামের মধ্যে স্পষ্ট বৈপরীত্য তুলে ধরেছেন।

 

একজন ব্যবহারকারী বলেন, ‘এত বিলাসিতা, অন্যদিকে দেশের নাগরিকদের ঘরে বিদ্যুৎ নেই।’ অন্য একজন প্রশ্ন করেছেন, ‘আফ্রিকা কী এত ধনী দেশ যে কেউ একজন ব্যক্তিগত জেট কিনতে পারবেন?’ অনেকে আরও তীব্র ভাষায় রাজার বাড়াবাড়ির নিন্দা করেছেন। একজন ক্ষুব্ধ ব্যবহারকারী লিখেছেন, ‘এই ব্যক্তি ব্যক্তিগত বিমানে ঘুরে বেড়াচ্ছেন যখন তার দেশের লোকেরা অনাহারে মারা যাচ্ছেন।’ আরেকজন আবার মন্তব্য করেছেন, ‘তারা আবার আফ্রিকার শিশুদের খাওয়ানোর জন্য অর্থ চায়।’ একজন মজার ছলে প্রশ্ন করেছেন, ‘তার বাড়িতে কী এমন কোনো সমন্বয়কারী আছেন যিনি তার সব স্ত্রীদের সামলান?’

 

রাজা মসোয়াতি তৃতীয়ের সম্পত্তি

 

রাজা তৃতীয় মসোয়াতি ১৯৮৬ সাল থেকে দক্ষিণ আফ্রিকার ছোট্ট দেশ ইসোয়াতিনি শাসন করছেন। একাধিক প্রতিবেদন অনুসারে, তার ব্যক্তিগত সম্পদ ১ বিলিয়ন ডলারেরও বেশি। কিন্তু দেশটি ভেঙে পড়া স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা, সরকারি হাসপাতালে ওষুধের ঘাটতি এবং আর্থিকভাবে সংকটাপন্ন শিক্ষার্থীদের অনুদানের ওপর নির্ভরশীলতার মুখোমুখি হচ্ছে। বিশ্ব ব্যাঙ্ক জানিয়েছে যে ২০২১ সালে বেকারত্ব ২৩ শতাংশ থেকে বেড়ে ৩৩.৩ শতাংশ হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে।

 

সোয়াজিল্যান্ড নিউজের খবরে বলা হয়েছে, রাজা নির্মাণ, পর্যটন, কৃষি, টেলিযোগাযোগ এবং বনাঞ্চলের মতো বিভিন্ন কোম্পানিতে শেয়ারের মালিক। রাজা মসোয়াতি তার জাকজমকপূর্ণ জীবনধারা এবং ঐতিহ্যবাহী রাজকীয় রীতিনীতির জন্য পরিচিত। তিনি প্রতি বছর রিড নৃত্য অনুষ্ঠানে একজন নতুন কনে নির্বাচন করেন বলে জানা যায়। এটি একটি শতাব্দী প্রাচীন রীতি যা একাধারে প্রশংসা এবং সমালোচিতও। রাজপরিবারের প্রচুর সম্পদ থাকলেও, দেশের বেশিরভাগ নাগরিকের জীবনযাত্রা ভিন্ন গল্প বলে। নানা প্রতিবেদনে দেখা গিয়েছে যে, ইসোয়াতিনির প্রায় ৬০ শতাংশ জনসংখ্যা দারিদ্র্যসীমার নীচে বাস করে।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

১৫ স্ত্রী ৩০ সন্তান ১০০ ভৃত্য নিয়ে আবুধাবিতে রাজা, বিমানবন্দরে সাময়িক বিঘ্ন

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

১৫ স্ত্রী ৩০ সন্তান ১০০ ভৃত্য নিয়ে আবুধাবিতে রাজা, বিমানবন্দরে সাময়িক বিঘ্ন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

১৫ স্ত্রী ৩০ সন্তান ১০০ ভৃত্য নিয়ে আবুধাবিতে রাজা, বিমানবন্দরে সাময়িক বিঘ্ন

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×