| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

নোবেল পেলেন না ট্রাম্প, এত বড় ‘অপমান’!

নোবেল পেলেন না ট্রাম্প, এত বড় ‘অপমান’!

গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য মধ্যস্থতা সত্ত্বেও, ডোনাল্ড ট্রাম্পকে বাদ দিয়ে ভেনেজুয়েলার একজন রাজনীতিবিদকে দেয়া হয়েছে নোবেল শান্তি পুরস্কার। এর মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্টকে ‘উপেক্ষা’ বা ‘অবজ্ঞা করা হয়েছে বলেই মনে করছেন অনেকে। এছাড়া, এর আগে ট্রাম্প নিজেই বলেছিলেন, তাকে এই পুরস্কার দেয়া না হলে তা হবে ‘যুক্তরাষ্ট্রের অপমান’।

 

নোবেল কমিটি এই বছরের শান্তি পুরস্কারের জন্য ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাদোকে নির্বাচিত করেছে।

জানা গেছে, গেল কয়েক মাস ধরে গণমাধ্যমগুলোতে শান্তিতে নোবেলের জন্য ট্রাম্পের কথা ব্যাপকভাবে প্রচারিত হলেও তার নাম চূড়ান্ত তালিকায় স্থান পায়নি।

 

এই সিদ্ধান্তের আগের মাসগুলোতে ট্রাম্প নিজেকে ‘শান্তির প্রতিষ্ঠাতা’ হিসেবে জোরালোভাবে তুলে ধরেন। শুধু তাই নয়, তিনি নিজেকে একজন ‘সেতু নির্মাতা’ (মধ্যস্থতাকারী) হিসেবেও উপস্থাপন করেন।

এছাড়াও ট্রাম্প দাবি করেছেন যে, তিনি একাধিক যুদ্ধের অবসান ঘটিয়েছেন।

 

দুইবারের এই মার্কিন প্রেসিডেন্ট তার প্রথম মেয়াদের পর থেকেই নোবেল পুরস্কারের প্রচারণায় ছিলেন। এর মধ্যে তিনি দাবিও করেছেন যে, ‘অনেক মানুষ’ ভাবে যে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন।

 

গাজায় দুই বছরের যুদ্ধের অবসান ঘটাতে ইসরাইল ও হামাসের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তিতে মধ্যস্থতা করার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট এই বছর নোবেল পুরস্কার জিততে পারেন বলে জল্পনা শুরু হয়।

জানা যায়, ওভাল অফিসের দুই মেয়াদে ট্রাম্পকে ১০ বারেরও বেশি এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে – যার মধ্যে আছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত, একজন ইউক্রেনীয় রাজনীতিবিদ এবং মার্কিন যুক্তরাষ্ট্র, সুইডেন এবং নরওয়ের আইনপ্রণেতারা।

 

কিন্তু শুধুমাত্র মনোনয়নই কাউকে প্রার্থী হওয়ার নিশ্চয়তা দেয় না এবং নোবেল কমিটি বিজয়ীর নাম ঘোষণার আগে প্রার্থীদের তালিকা প্রকাশ করে না।

 

এছাড়া, ট্রাম্পের কোনো মনোনয়ন জানুয়ারির সময়সীমার আগে এসেছে কি না, তাও স্পষ্ট নয়।

হামাস ও ইসরাইলের মধ্যে শান্তি চুক্তিতে যুগান্তকারী মধ্যস্থতার পর ট্রাম্পের নাম সম্ভাব্য বিজয়ী হিসেবে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়।

 

ট্রাম্প এর আগে বলেছিলেন, নোবেল পুরস্কার না পেলে এটি একটি ‘বড় অপমান’ হবে এবং ‘সাতটি যুদ্ধের সমাধান’ করেছেন দাবিতে নরওয়েজিয়ান নোবেল কমিটির ওপরও এক ধরনের চাপ সৃষ্টি করেন।

সূত্র: ডেইলি মেইল

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

নোবেল পেলেন না ট্রাম্প, এত বড় ‘অপমান’!

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

নোবেল পেলেন না ট্রাম্প, এত বড় ‘অপমান’!

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

নোবেল পেলেন না ট্রাম্প, এত বড় ‘অপমান’!

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×