| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

দেওবন্দ কর্তৃপক্ষ সংবর্ধনা ও বিশেষ সনদ দিলেন আফগান পররাষ্ট্রমন্ত্রীকে

দেওবন্দ কর্তৃপক্ষ সংবর্ধনা ও বিশেষ সনদ দিলেন আফগান পররাষ্ট্রমন্ত্রীকে

ভারতের ঐতিহাসিক ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ পরিদর্শন করেছেন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।

 

শনিবার তিনি উত্তর প্রদেশের ঐতিহাসিক এ ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তাকে উষ্ণ সংবধর্না দেওয়া হয়।

বর্তমানে সাত দিনের ভারত সফরে রয়েছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তার ভারত সফরকে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

 

দেওবন্দ অবস্থানকালে মুত্তাকি প্রতিষ্ঠানটির মহাপরিচালক মুফতি আবুল কাসেম নোমানী এবং ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানিসহ শীর্ষ ইসলামি আলেমদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি দারুল উলুমের ক্যাম্পাস পরিদর্শন করেন এবং শিক্ষক ও পরিচালকদের সঙ্গে মতবিনিময় করেন।

 

ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সম্পর্ক জোরদারে উদ্যোগ হিসেবে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বর্তমানে সাত দিনের সফরে ভারতে রয়েছেন। শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে তিনি সড়কপথে দেওবন্দে যান তিনি এবং প্রায় পাঁচ ঘণ্টা সেখানে অবস্থান করেন বলে জানা গেছে।

 

তালেবান শাসনভার গ্রহণের পর এটাই হবে কোনো সিনিয়র তালেবান নেতার প্রথম দেওবন্দ সফর।

 

দেওবন্দ পৌঁছালে মুত্তাকিকে দারুল উলুমের মহাপরিচালক মুফতি আবুল কাসেম নোমানী ও ১৫ জন জ্যেষ্ঠ আলেমের একটি প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। ছাত্র ও শিক্ষকরা তাকে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান।

 

প্রতিষ্ঠানের কেন্দ্রীয় গ্রন্থাগারে মাওলানা নোমানীর তত্ত্বাবধানে হাদিস পাঠের একটি ঐতিহ্যবাহী সেশনে অংশ নেন মুত্তাকি। এরপর তাকে হাদিস শিক্ষাদানের সার্টিফিকেট দেওয়া হয়, যার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ‘কাসেমী’ উপাধি লাভ করেন। এখন থেকে তার নাম হবে মাওলানা আমির খান মুত্তাকি কাসেমী।

 

এই সনদ শুধু তার জ্ঞানগত মর্যাদাই তুলে ধরে না, বরং তাকে দেওবন্দি ধারার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্বীকৃতি দেয়, যে ধারা আফগান ধর্মীয় চিন্তাধারায় গভীর প্রভাব আছে।

 

জমিয়তে উলামায়ে হিন্দ-এর সভাপতি মাওলানা আরশাদ মাদানী এ সফরকে ‘এক ধরনের ঘরে ফেরা’ হিসেবে অভিহিত করেন। বলেন, মুত্তাকি যেন নিজের সাবেক শিক্ষালয়ে ফিরে এলেন।

 

সভায় মুত্তাকি বলেন, এই হৃদয়গ্রাহী অভ্যর্থনার জন্য আমি কৃতজ্ঞ। আমি আশা করি ভারত ও আফগানিস্তানের সম্পর্ক আরও এগিয়ে যাবে। আমরা নতুন কূটনীতিক পাঠাবো, আর আপনাদেরও কাবুলে স্বাগত জানাবো। দিল্লিতে যেভাবে আমাকে বরণ করা হয়েছে, তাতে আমি মনে করি এমন সফর ভবিষ্যতে আরও হতে পারে।

 

দারুল উলুম দেওবন্দ তালেবানের কাছে শুধু ধর্মীয় নয়, আদর্শিকভাবেও একটি প্রতীকী গুরুত্ব বহন করে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবস্থিত দারুল উলূম হাক্কানিয়া, যা দেওবন্দের আদলে প্রতিষ্ঠিত, সেখানেই তালেবানের বহু শীর্ষ নেতা শিক্ষাগ্রহণ করেছেন।

 

আগামীকাল (রোববার) মুত্তাকি আগ্রা সফরে যাবেন, যেখানে তিনি বিশ্বের ঐতিহাসিক স্থাপনা তাজমহল পরিদর্শন করবেন। এরপর সোমবার তিনি নয়াদিল্লিতে ভারতের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পখাতের প্রতিনিধিদের সঙ্গে এক বাণিজ্য সম্মেলনে অংশ নেবেন।

 

প্রথমে তার সফরটি কয়েক সপ্তাহ আগেই নির্ধারিত ছিল, তবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভ্রমণ নিষেধাজ্ঞার ছাড়পত্র না মেলায় তা স্থগিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি জানিয়েছে, নিরাপত্তা পরিষদের কমিটি এখন আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দিয়েছে, ফলে সফরটি সম্পন্ন হচ্ছে।

 

এই সফর ভারতের সঙ্গে তালেবান সরকারের সাম্প্রতিক গোপন ও আংশিক আনুষ্ঠানিক যোগাযোগের ধারাবাহিকতা। চলতি বছরের শুরুর দিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি কাবুলে গিয়ে আমির খান মুত্তাকির সঙ্গে সাক্ষাৎ করেন।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

দেওবন্দ কর্তৃপক্ষ সংবর্ধনা ও বিশেষ সনদ দিলেন আফগান পররাষ্ট্রমন্ত্রীকে

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

দেওবন্দ কর্তৃপক্ষ সংবর্ধনা ও বিশেষ সনদ দিলেন আফগান পররাষ্ট্রমন্ত্রীকে

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

দেওবন্দ কর্তৃপক্ষ সংবর্ধনা ও বিশেষ সনদ দিলেন আফগান পররাষ্ট্রমন্ত্রীকে

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×