| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

কবিকথা’র ২৬ তম পর্বের অতিথি ৬৯ বছর বয়সে এইচএসসি পাস করা কালাম বিন আব্দুর রশিদ

কবিকথা’র ২৬ তম পর্বের অতিথি ৬৯ বছর বয়সে এইচএসসি পাস করা কালাম বিন আব্দুর রশিদ

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে কবিকথা’র ২৬ তম পর্ব ধারণ করা হয়েছে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কেকের চর ইউনিয়নের লঙ্গরপাড়া গ্রামে কবি কালাম বিন আব্দুর রশিদের বাড়িতে । অনুষ্ঠানটির এবারের আয়োজন সাজানো হয়েছে কবির সাহিত্যে প্রবেশ , একক বই করা প্রসঙ্গ, বৃদ্ধ বয়সে লেখাপড়ার আগ্রহ এবং শেরপুর জেলার সমসাময়িক সাহিত্য ও সাহিত্যিক নিয়ে ।

 

শেখ ফয়জুর রহমানের গ্রন্থনা ও উপস্থাপনায় , আশরাফ আলী চারুর দিকনির্দেশনায় , নুরুল ইসলাম নাযীফ ও আজাদ সরকারের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত এই পর্বটি আগামী ১৯ অক্টোবর প্রচারিত হবে ‘কবিকথা’ ফেসবুক পেইজ, ‘FA World Channel’ ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে ।

 

কবি কালাম বিন আব্দুর রশিদের ৬৭ বছর বয়সে এসএসসি পাস, ৬৯ বছর বয়সে এইচএসসি পাস করার বিষয়সহ তৎকালীন নানা ঘটনা ও সাংসারিক প্রয়োজনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ না করে ঢাকায় চলে যাওয়া । ঢাকাতে দীর্ঘ ২২বছর কর্মজীবন পার করে ১৯৯৫ সালে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে প্রবাসী হওয়া ,২০১৩ সালে দেশে ফিরে তার এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য মনস্থির করা। এরই ধারাবাহিকতায় ২০২২ সালে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিনে পরীক্ষায় অংশগ্রহণ করে  এসএসসি পাশ করা ও ২০২৪ সালে এইচএসসি পাশ করা । পরে বিএতে অধ্যয়নসহ তার বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে সাজানো হয়েছে কবিকথা’র ২৬ তম পর্ব

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

কবিকথা’র ২৬ তম পর্বের অতিথি ৬৯ বছর বয়সে এইচএসসি পাস করা কালাম বিন আব্দুর রশিদ

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

কবিকথা’র ২৬ তম পর্বের অতিথি ৬৯ বছর বয়সে এইচএসসি পাস করা কালাম বিন আব্দুর রশিদ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

কবিকথা’র ২৬ তম পর্বের অতিথি ৬৯ বছর বয়সে এইচএসসি পাস করা কালাম বিন আব্দুর রশিদ

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×