দৈনিক জামানার নির্বাহী সম্পাদকের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার
আজ দৈনিক জামানা -এর নির্বাহী সম্পাদক গুলে জান্নাত আফরোজ এর জন্মদিন। এই বিশেষ দিনে সহকর্মী, সাংবাদিক সমাজ, সাহিত্যিক সমাজ, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে তিনি পাচ্ছেন অকৃত্রিম ভালোবাসা, শুভেচ্ছা ও দোয়া।
সাহিত্য জগতে একজন দক্ষ, স্পষ্টভাষী এবং নির্ভীক সাহিত্যিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। দৈনিক জামানাকে একটি গণমুখী ও নিরপেক্ষ সংবাদমাধ্যম হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ।
কিন্তু শুধু সাংবাদিকতাই নয়- সাহিত্য অঙ্গনের একজন পরিচিত ও প্রতিভাবান ব্যক্তিত্ব। সফল আবৃত্তিকার হিসেবেও রয়েছে সুনাম । আস সুফিয়া সাহিত্য সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন ।
আজ তার জন্মদিনে আমরা কৃতজ্ঞতা জানাই তাকে যিনি নিজের কর্মে সময়ের কথা বলেন, সমাজের চেহারা ফুটিয়ে তোলেন কলমের মাধ্যমে ।
দৈনিক জামানা- পরিবারের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও আগামীর জন্য শুভকামনা। তাঁর জন্মদিন ঘিরে অনলাইনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে অসংখ্য শুভে
চ্ছা বার্তা।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬


















