নওগাঁয় ২০০ পিচ ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৫
নওগাঁর বদলগাছী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় এ অভিযান চালানো হয়। বদলগাছী উপজেলার হাশিমপুর গ্রামে লিটন মন্ডলের বাড়ির সামনে মাদক বিক্রির প্রস্তুতির খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী লিটন মন্ডল (৪২)- কে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এ সময় মাদক বিক্রয়ে প্রত্যক্ষভাবে সহযোগিতার অভিযোগে আরও চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন, অনিক (২০), আসিক চন্দ্র বর্মন (২০), পনি চন্দ্র বর্মন (২১) এবং জয়ন্ত রায় (২১)। গ্রেফতারকৃত পাঁচজনই বদলগাছী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বদলগাছীর বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের অবৈধ কেনাবেচার সঙ্গে জড়িত ছিল। তারা নিজেরাও মাদক সেবনে অভ্যস্ত ছিল এবং মাদক ব্যবসার মাধ্যমে এলাকায় সামাজিক অস্থিরতা ও অপরাধ প্রবণতা সৃষ্টি করছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬















