কবি ও সম্পাদক মাহমুদুল হাসান নিজামীর ইন্তেকাল
কবি, গবেষক, জ্ঞানসাধক, গীতিকার , সুরকার ও দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক মাহমুদুল হাসান নিজামী ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার (০৫ মার্চ) রংপুর মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মাহমুদুল হাসান নিজামী ১৯৭১ সালের ১ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালাপানিয়ায় জন্মগ্রহণ করেন । পিতা- মরহুম মাওলানা আবদুল্লাহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, মাতা- মরহুমা মায়মুনা খাতুন।
মাহমুদুল হাসান নিজামীর লেখা পাঁচ হাজারের অধিক কবিতা-গান আছে। যেগুলোর বিষয়বস্তু একটি আরেকটি থেকে ভিন্ন। প্রতিটি লেখার স্বাদ সম্পূর্ণ নতুন।
এখন পর্যন্ত মাহমুদুল হাসান নিজামীর প্রকাশিত গ্রন্থ ১৪০টি। কবিতা, ছড়া, ইতিহাস ও গবেষণাসহ বিশ্ব সাহিত্যের শেখ সাদী, ফরিদ উদ্দিন আত্তার ও ইমরুল কায়েসের কবিতাগুলোর বাংলা ভাষায় সর্বপ্রথম কাব্যানুবাদ মাহমুদুল হাসান নিজামীকে পরিচয় বিস্তারে অনন্য করে তুলেছে।
ড. মুহাম্মদ শহীদুল্লাহর পর আরবী, ফার্সি, উর্দু, ইংরেজিসহ বহু ভাষা জানা মানুষ মাহমুদুল হাসান নিজামী ছাড়া দ্বিতীয়জন পাওয়া দুষ্কর। বহু ভাষার অলংকারে মাহমুদুল হাসান নিজামীর লেখা কবিতাগুলো বাংলা সাহিত্যে নবসংযোজন সৃষ্টি করেছে।
জাতীয় কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা- কবি মাহমুদুল হাসান নিজামী বাংলা সাহিত্য ও বানান সংস্কারের নবধারা তৈরিতে অনিবার্য প্রাণপুরুষ।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬















