নওগাঁয় পুলিশের রেপিড অ্যাকশন: দুই দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার, এসপির সামাজিক প্রতিরোধের আহ্বান
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
নওগাঁয় দেশীয় অস্ত্র ও ছিনতাইকৃত টাকাসহ দুই কুখ্যাত ও দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় চালানো এক ঝটিকা অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— নওগাঁ শহরের শেখপুরা প্রেমতলী ব্রীজ ভরিয়া পাড়া এলাকার মোঃ মানিকের ছেলে মোঃ রায়হান (২১) এবং জনকল্যাণ শিশুপার্ক এলাকার মৃত মোশাররফ খলিফার ছেলে মোঃ লিটন (৩৫)।
টাকা ও মোবাইল ছিনতাইয়ের চেষ্টা, বাধা দেওয়ায় এলোপাতাড়ি কোপ পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ২০ মে ২০২৬ তারিখ রাত সাড়ে ৯টার দিকে নওগাঁ শহরের গোস্তহাটি মোড় সংলগ্ন জনকল্যাণ স্কুল মাঠের পেছনের একটি ধানক্ষেতের পাশে গরু আনতে যান চকদেবপাড়া এলাকার মৃত আঃ জলিলের ছেলে মোহন হোসেন (২৬)। এ সময় ওত পেতে থাকা তিন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী ধারালো চাকু উঁচিয়ে তাকে ভয় দেখায় এবং টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
মোহন এতে বাধা দিলে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে তাকে ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত ও জখম করতে শুরু করে। মোহনের চিৎকারে তার বন্ধু নুর ইসলাম (২৫) তাকে বাঁচাতে এগিয়ে এলে দুষ্কৃতকারীরা তাকেও গুরুতর জখম করে এবং নগদ ৫,০০০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পুলিশের বিরামহীন অভিযান ও গ্রেফতার নৃশংস এই ছিনতাইয়ের ঘটনার সংবাদ পাওয়ার পরপরই নড়েচড়ে বসে জেলা পুলিশ প্রশাসন। নওগাঁর পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে এসআই শাহীন মিয়া, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাঠে নামেন।
টানা অভিযানের পর আজ ২২ মে ২০২৬ তারিখ রাত ১:১৫ ঘটিকায় নওগাঁ শহরের নুনিয়া পট্টি ফলপট্টি এলাকায় ঘেরাও করে চিহ্নিত দস্যু রায়হান ও লিটনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত নগদ ১,৯০০ টাকা এবং অপরাধে ব্যবহৃত একটি ধারালো চাকু ও একটি এন্টিকাটার উদ্ধার করা হয়।
আইনগত ব্যবস্থা ও পুলিশ সুপারের বক্তব্য নওগাঁ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। চক্রের বাকি সদস্যদের ধরতেও পুলিশের নজরদারি অব্যাহত আছে।
এ প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার বলেন,
”শহরে ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশ দিনরাত বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে। সামান্য কিছু টাকার জন্য যারা মানুষকে এভাবে নির্মমভাবে আঘাত করতে পারে, তারা মানুষ নামের কলঙ্ক। এই ছিনতাইকারী জানোয়ারদের বিরুদ্ধে শুধু পুলিশি অ্যাকশন নয়, বরং সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে একটি শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

| ১৬ সেপ্টেম্বর ২০২৬
















