নালিতাবাড়ীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত
শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) উপজেলার ১০ নম্বর যোগানিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে আমির হোসেন মেম্বারের সভাপতিত্বে এবং বাদশা মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা শ্রমিক দলের নেতা মো. আমিরুল ইসলাম, চান মিয়া, জামাল মিয়া, মোতালেব, সাইফুল ইসলাম, বকুল মিয়াসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন।
পরে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের কল্যাণ কামনা করা হয়।

| ১৭ অক্টোবর ২০২৬

















