ফুলবাড়ীয়ায় প্রতিপক্ষকে অবরুদ্ধ করে জমির গাছপালা কেটে ফেলার অভিযোগ
ময়মনসিংহের ফুলবাড়ীয়ার কুশমাইলে (ছলিরবাজার সংলগ্ন) মোঃ খাইরুল ইসলাম সহ তার পরিবারবর্গকে নিজ ঘরে অবরুদ্ধ করে পৈত্রিক সম্পত্তির প্রায় শতাধিক ফলবান গাছ কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে প্রতিবেশি মোঃ সোহেল মীর গংরা এ সংঘবদ্ধ তান্ডব চালায়।
এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করেছে ভোক্তভোগি খাইরুল ইসলাম।
অভিযোগে জানা যায়, বিবাদী মোঃ সোহেল মীর (৩৫), মোঃ আরিফুল ইসলাম (৩০), মোঃ শরীফুল ইসলাম (২৫), মোঃ শাকিব হোসেন (২২), সর্ব পিতা মোঃ আঃ মোতালেব মীর, মোঃ আঃ মোতালেব মীর (৬৫), পিতা-মৃত নৈমুদ্দিন মীর, মোঃ ফয়সাল মিয়া (২০), পিতা-মোঃ সোহেল মীর, সর্ব সাং-কুশমাইল ছলির বাজার। উপরোক্ত বিবাদীগন তার (মোঃ খাইরুল ইসলাম) গোষ্ঠির লোক ও পাশাপাশি বাড়ীর বাসিন্দা। কুশমাইল মৌজায় সাবেক দাগ নং-৮৬২, শ্রেণি-কান্দা, পৌনে ৪ শতাংশ জমি তার পৈত্রিক সূত্রে পাওয়া। সেখানে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করে ভোগদখল করে আসছেন।
উল্লেখিত দাগের জমি নিয়া বিবাদীদের সাথে শত্রুতা চলছে। সেই শত্রুতার জের ধরে বিবাদীগন তার ভোগদখলীয় জমি জোর পূর্বক বেদখল করার জন্য পায়তারা করছেন। এর অংশ হিসাবে গত ১৪ আগস্ট সকাল অনুমান সাড়ে ১১ ঘটিকায় উপরোক্ত বিবাদীগন পূর্ব শত্রুতার জের ধরে দা, লাঠি, লোহার রড সহ গাছ কাটার সরঞ্জামাদি নিয়ে এসে তাদের বাড়িতে এসে ভয় দেখিয়ে বাহির থেকে দরজা লাগিয়ে দেয়। ফলে তারা অবরুদ্ধ হয়ে পড়ে। এদিকে ভোগদখলীয় জমিতে এসে জমিতে থাকা গাছ গাছরা কেটে বেড়া দিতে শুরু করে।
এ নিয়ে ফুলবাড়ীয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন বাদী খাইরুল ইসলাম, তদন্ত কর্মকর্তা এসআই আলিম বলেন, গাছ কাটার ঘটনা সত্য। মামলা করার প্রস্তুতি চলছে।

| ১ নভেম্বর ২০২৬













