| ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম:

ফুলবাড়ীয়ায় জামায়াত নেতাকে গণধোলাই- জামায়াত এমপির বিলবোর্ড গুড়িয়ে দিয়েছে

ফুলবাড়ীয়ায় জামায়াত নেতাকে গণধোলাই- জামায়াত এমপির বিলবোর্ড গুড়িয়ে দিয়েছে

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সার ডিলার নিয়োগ নিয়ে মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাঃ কামরুল হাসান মিলনের ছোট ভাই ও জামায়াত নেতা কিরণকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। ২৪ শে চত্বরে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মুহাঃ কামরুল হাসান মিলনের বিলবোর্ড গুড়িয়ে দিয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘ভয়েস অব ফুলবাড়ীয়া’ নামের একটি ফেসবুক আইডি থেকে ফুলবাড়ীয়ায় সার ডিলার নিয়োগে অর্থনৈতিক লেনদেনের অভিযোগ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়। এ কর্মসূচির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা পরিষদ এলাকায় জড়ো হন।

একপর্যায়ে সেখানে জামায়াত নেতা কিরণকে গণধোলাই করা হয়।একপর্যায়ে তার গায়ের পাঞ্জাবি টা ছেরে ফেলে বিএনপির নেতা কর্মীরা। বিএনপি নেতারা স্লোগানে বলেন জামায়াত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মারধরের সময় জামায়াত শিবির নেতা কিরণ তার পরনের পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয়।

একপর্যায়ে তাকে গণধোলাই দেয়।

পরে তিনি ঘটনাস্থল থেকে গণধোলাই খেয়ে চলে যান।

এদিকে, বৃহস্পতিবার সকালে ‘ভয়েস অব ফুলবাড়ীয়া’র ফেসবুক আইডি থেকে ঘোষিত মানববন্ধন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থনৈতিক লেনদেনের অভিযোগের বিষয়ে বিএনপি নেতারা তা অস্বীকার করে বলেন, ডিলার নিয়োগে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হয়নি। তাদের দাবি, একটি পক্ষ বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে উপজেলা পরিষদ ঘেরাওয়ের কর্মসূচি দেওয়ার চেষ্টা করছিল।

এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ছাইফুল ইসলাম বাদল বলেন, ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ ভবন ঘেরাও করতে চেয়েছিল জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এর প্রতিবাদে সাধারণ জনগণ ও বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়।

তিনি আরও বলেন, সার ডিলার নিয়োগে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হয়নি। জামায়াত-শিবিরের যেকোনো কর্মসূচি রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

এ বিষয়ে জামায়াতের পরামর্শ বোর্ড সভার সদস্য মো. আব্দুল মজিদ বলেন, পরিষদ ঘেরাও এ জামায়াতের কোন কর্মসূচী ছিল না। কিরণ আমাদের দলের কেউ না। তবে এ ধরনের ঘটনা দু:খজনক।

ঘটনাকে কেন্দ্র করে ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করে। পরে বিএনপি নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিল নেতৃত্ব দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছাইফুল ইসলাম বাদল, পৌর বিএনপির আহবায়ক একেএম শমসের আলী,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল ফাজল,রুবেল আকন্দ,জেলা যুবদলের সহ সভাপতি আনোয়ার শাহাদাত আনার,যুবদলের সবুজ তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহবায়ক জাকির হোসেন রিপন,পৌর যুবদলের সাধারণ সম্পাদক আবু সালেক,মৎস্যজীবী দলের আহ্বায়ক ডাঃ মোজাম্মেল হক মীর,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক কামাল হোসেন প্রমুখ।

শেরপুরে সেফ ফাউন্ডেশনের উদ্যোগ শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত:২৩ বিজয়ী পুরস্কৃত

ফুলবাড়ীয়ায় জামায়াত নেতাকে গণধোলাই- জামায়াত এমপির বিলবোর্ড গুড়িয়ে দিয়েছে

শিশুদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভার বিকাশের লক্ষ্যে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে ‘চিলড্রেন কম্পিটিশন ২০২৬’। ‘সেফ ফাউন্ডেশন’-এর পরিচালনায় এবং ‘শাহীন স্কুল সজবরখিলা’-এর সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শুক্রবার (২ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত এ আয়োজনের মূল বিষয় ছিল ‘বাংলাদেশের জাতীয় পতাকা রং করা’। প্রতিযোগিতাটির বিশেষত্ব ছিল, এটি মূলত স্কুলে যায় না এমন শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। শেরপুরের প্রায় দুই শতাধিক শিশু এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নিজেদের আঁকার প্রতিভা ও সৃজনশীলতা তুলে ধরে।

 

আয়োজন শেষে নিরপেক্ষ যাচাই-বাছাইয়ের মাধ্যমে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীসহ মোট ২৩ জন বিজয়ী শিশুকে পুরস্কৃত করা হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া বাকি শিশুদের মধ্যেও তুলে দেওয়া হয় বিশেষ উপহার ও উৎসাহমূলক স্মারক।

আয়োজকদের মতে, বিদ্যালয়বহির্ভূত শিশুদের আনন্দময় ও শিক্ষামূলক পরিবেশের সঙ্গে যুক্ত করতেই এ উদ্যোগ। তারা বলেন, “শিক্ষার্থীদের মেধা ও আত্মবিশ্বাস বিকাশে প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত ও বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের জন্য এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

 

নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’

ফুলবাড়ীয়ায় জামায়াত নেতাকে গণধোলাই- জামায়াত এমপির বিলবোর্ড গুড়িয়ে দিয়েছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক শাম্মী তুলতুলের নতুন প্রবন্ধের বই “ছোটদের নজরুল”।

 

তিনি বড়দের পাশাপাশি শিশুসাহিত্য নিয়েও লেখালেখি করে প্রচুর সুনাম অর্জন করেছেন।ইতিমধ্যে বইটির অফিশিয়ালি প্রচ্ছদ প্রকাশ পেয়েছে। প্রচ্ছদ করেছেন সোহানুর রহমান অনন্ত।আর বইটি প্রকাশিত হবে শীর্ষ প্রকাশনী সংস্থা “বইপত্র প্রকাশন” থেকে। তাছাড়া তুলতুল দেশের প্রথম সারির পত্রিকায় লেখালেখি করে দেশে ও আন্তর্জাতিক

অঙ্গনেও খ্যাতি অর্জন করেছেন। তিনি ভারতেও লেখালেখি করে খুব জনপ্রিয় হয়ে উঠেছেন।

তার জন্ম চট্টগ্রাম শহরে।

 

এই পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা বাংলাদেশ,ভারত মিলিয়ে ১৭ টি। তিনি লেখালেখির অবদানের জন্য পেয়েছেন অসংখ্য জাতীয় আর আন্তর্জাতিক পুরস্কার।

বইটির লেখক তুলতুল

এ সাংবাদিককে বলেন, তথ্য ভিত্তিক বই লেখা খুব পরিশ্রমের আর বাচ্চাদের বই মানে আরও বিশেষ নজর দিতে হয় লেখাতে। নজরুল কে নিয়ে এটি আমার ২য় বই প্রকাশ হবে যদি সব কিছু অনুকূলে থাকে। আমার নতুন প্রকাশক মাহবুবুর রহমান বাবু ভাইয়ার প্রতি আমি অনেক কৃতজ্ঞ, তিনি আমাকে স্পেশাল সুযোগ দিয়েছেন।

নালিতাবাড়ীতে নানা উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করলেন সাংসদ ফাহিম চৌধুরী

ফুলবাড়ীয়ায় জামায়াত নেতাকে গণধোলাই- জামায়াত এমপির বিলবোর্ড গুড়িয়ে দিয়েছে

শেরপুরের নালিতাবাড়ীতে নিলামপট্টি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালুর লক্ষ্যে আইসোফ্লোরেন চেম্বার উদ্বোধন, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১ অক্টোবর) এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।

 

দিনের শুরুতে নালিতাবাড়ী পৌরসভার উদ্যোগে নিলামপট্টি সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালুর লক্ষ্যে আইসোফ্লোরেন চেম্বার উদ্বোধন করেন তিনি।

 

এ সময় পৌরসভার আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন সংসদ সদস্য। পরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুনায়েদ আব্দুল কাইয়ুম, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

এছাড়াও নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান,

উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া ম্যাক্সিম,

শ্রমিক দলের সভাপতি হুমায়ুন কবিরসহ উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×