শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

নন্নী ও বনকুড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন জেলা প্রশাসক

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৫ এএম
নন্নী ও বনকুড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন জেলা প্রশাসক

শেরপুরের নালিতাবাড়ীতে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক।

 

১২ নভেম্বর দুপুরে শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন নালিতাবাড়ী উপজেলার, নন্নী ও বনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। এ সময় বিদ্যালয় গুলোর সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

 

,নন্নী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি নন্নী ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুলব্যাগ বিতরণ করেন। এসময় তিনি শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধিকরণে স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও তাগিদ দেন।

 

পাশাপাশি একইদিন জেলা প্রশাসক নন্নী ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে বিভিন্ন ওয়ার্ডের ১৪ জন নারী উদ্যোক্তার মাঝে সেলাইমেশিন বিতরণ করেন।

 

বিদ্যালয় পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সার্জন ও

নন্নী ইউনিয়ন পরিষদের প্রশাসক ডাঃ সাকিব হোসেন সাগর, প্রশাসনিক কর্মকর্তা বিল্লাল হোসেন, নন্নী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ মেম্বার

সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে?

মিরু হাসান, বগুড়া প্রতিনিধিঃ 
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬, ৭:১০ পিএম
নন্নী ও বনকুড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন জেলা প্রশাসক

চলতি মাসের শেষ দিকে বগুড়া- সিরাজগঞ্জ রেলপথের কাজের উদ্বোধন করবেন; প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বগুড়া করতোয়া কনভেনশন সেন্টারে বগুড়ার একটি দৈনিক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

প্রধানমন্ত্রীর সম্ভাব্য বগুড়া সফর প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, চলতি সপ্তাহের শেষ দিকে অথবা মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী বগুড়ায় আসবেন। এ সফরে করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করবেন তিনি।

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার

ফজলুল করিম , স্টাফ রিপোর্টার , শেরপুর:
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬, ৬:৫৪ পিএম
নন্নী ও বনকুড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন জেলা প্রশাসক

শেরপুরে বিশেষ ক্ষমতা আইনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মাসুদ রানা (৪৫)। তিনি ভাতশালা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বলে জানা গেছে। পেশায় তিনি একজন পল্লিচিকিৎসক।

 

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় শেরপুর সদর উপজেলার কানাশাখোলা বাজারে তাঁর নিজস্ব দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, গ্রেপ্তার মাসুদ রানা শেরপুর সদর উপজেলার ছনকান্দা ইউনিয়নের বাসিন্দা। তিনি মৃত আশরাফুল ও মনোয়ারা বেগমের ছেলে।

 

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশেষ ক্ষমতা আইনে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

মিরু হাসান, বগুড়া প্রতিনিধিঃ 
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬, ৬:৪৮ পিএম
নন্নী ও বনকুড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন জেলা প্রশাসক

বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ ল্যাবরেটরির মাধ্যমে খাদ্য পরীক্ষা ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ লঙ্ঘনের দায়ে একটি হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত শেরপুর উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস বাজার এলাকায় অবস্থিত ‘গ্যানেন গোপাল হোটেল সুইটস অ্যান্ড রেস্টুরেন্টে’ এ অভিযান পরিচালনা করা হয়।

বগুড়ার জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় উপজেলা প্রশাসন, শেরপুরের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন।

 

অভিযানকালে হোটেলটিতে পচা ও বাসি মিষ্টি সংরক্ষণ ও বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রান্নাঘরে গরুর শুকনা গোবর সংরক্ষণের স্থানে পরোটার ময়দার খামির তৈরি, ওয়াশরুমের দরজার পাশে বসে খাবারের প্লেট পরিষ্কার এবং অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত খাদ্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

এছাড়া ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখা, পোড়া তেলে খাবার তৈরি এবং খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টিও অভিযানে উঠে আসে।

 

এসব অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। পাশাপাশি এসব বিষয়ে প্রতিষ্ঠানের মালিকের কাছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয় থেকে ব্যাখ্যা তলব করা হয়েছে।

 

অভিযানে উপস্থিত ছিলেন বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রাসেল, শেরপুরের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার, নমুনা সংগ্রহ সহকারী মোঃ মামুনুর রশিদসহ অন্যান্য সাপোর্ট স্টাফ।

 

এ সময় সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে শেরপুর থানা পুলিশের একটি দল।

 

অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরকারের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।