| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার রোনালদো

বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার রোনালদো

 

বিশ্ব ফুটবলে অসাধারণ সফলতা অর্জন করা ক্রিস্টিয়ানো রোনালদো এবার মাঠের বাইরেও নতুন ইতিহাস রচনা করেছেন। বর্তমানে সক্রিয় খেলোয়াড়দের মধ্যে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নিয়ারের তালিকায় নাম লিখিয়েছেন পর্তুগিজ মহাতারকা।

 

অর্থনীতি বিষয়ক বিশ্লেষণ প্রতিষ্ঠান ব্লুমবার্গের ‘বিলিয়নিয়র ইনডেক্স’ অনুযায়ী, রোনালদোর মোট সম্পদের মূল্য দাঁড়িয়েছে ১.৪ বিলিয়ন ডলারে। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে বিশ্ব ফুটবলকে মাতিয়ে রাখা রোনালদো আজ পর্যন্ত জিতেছেন পাঁচটি ব্যালন ডি’অরসহ অসংখ্য বড় পুরস্কার।

 

বিশ্বকাপ ছাড়া ফুটবলের প্রায় সব বড় ট্রফি তার সংগ্রহে রয়েছে।

সম্প্রতি আল নাসরের সঙ্গে ৪০০ মিলিয়ন ডলারের একটি চুক্তি করে আর্থিক দিক থেকে রোনালদোর অবস্থান আরও শক্ত হয়েছে। এছাড়া বিশ্বখ্যাত ব্র্যান্ড আরমানি ও নাইকের সঙ্গে তার রয়েছে বহু কোটি টাকার সহযোগিতা চুক্তি।

 

অর্থের বাইরে খেলায়ও রোনালদো সবার ওপরে।

 

পেশাদার ক্যারিয়ারে ৯৪৬ গোল করে এখন হাজার গোলের মাইলফলক স্পর্শের পথে। ৪০ বছর বয়সী এই স্ট্রাইকার জানিয়েছেন, পরিবার থামার পরামর্শ দিলেও হাজারতম গোল করার আগ পর্যন্ত তিনি থামবেন না।

রোনালদো বলেছেন, “আমার পরিবারের অনেকেই বলে এখন থামার সময় হয়েছে। আমি নিশ্চিত যখন শেষ করব, তখন হাজার গোল পূরণ করব।

 

আমি সর্বস্ব দিয়েছি এবং এখন সময়ের মূল্য জানি, তাই বাকি সময় উপভোগ করার চেষ্টা করব। ”

গতকাল (মঙ্গলবার) তিনি ‘দ্য পর্তুগাল ফুটবল গ্লোবস’ পুরস্কারও অর্জন করেন। পুরস্কার গ্রহণকালে রোনালদো বলেন, “এটা আমার ক্যারিয়ারের শেষ পুরস্কার নয়, বরং দীর্ঘদিনের পরিশ্রম, নিষ্ঠা ও স্বপ্নের স্বীকৃতি। আমি সবসময় জেতার মনোভাব নিয়ে খেলি এবং তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে চাই। ”

 

সূত্র: ব্লুমবার্গ

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার রোনালদো

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার রোনালদো

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার রোনালদো

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×