| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

মুকুলের মজলিস

মুকুলের মজলিস

শিয়াল পেল সাজা

কবির কাঞ্চন

 

মুরগি চুরির অপরাধে

শিয়াল পেল সাজা

ঘণ্টা বেঁধে ঘুরতে হবে

বলল সিংহ রাজা।

 

এই খবরে বনের ভেতর

চলছে কানাঘুষা

সুযোগ পেয়ে যে সে তারে

দিচ্ছে জোরে ঠুসা।

 

কুক্কুরুক্কু ডেকে ওঠে

মুরগি করে শোকর

বাগে পেয়ে শিয়ালকে সে

জোরসে মারে ঠোকর।

 

দীর্ঘশ্বাসে শিয়াল বলে

রাজা যদি ছাড়ে

সময়মতো দেখব তোদের

বলবি তখন মা-রে।

 

মায়াবতীর থিম

ইলিয়াস পাটোয়ারী

 

“হাট্টিমাটিমটিম”

মায়াবতীর থিম

পান্তা ভাতে খেতে মজা

ভেজে ঘোড়ার ডিম।

 

এই নিয়ে সে দুটি ছড়া

একটা মিঠে একটা কড়া

 

লিখে ফেলে স্বরবৃত্তে

দাগ কাটে যা সবার চিত্তে

 

পড়ে ছড়া

কোথায় ঘোড়া

 

খুঁজতে বের হয় দলে দলে

ফন্দি আঁটে তলেতলে

 

যে পাবে সে একলা একা

কাঙ্ক্ষিত সেই ডিমের দেখা

 

আনবে কিনে ডিম গুলো সব

খাবে ভেজে গপগপাগপ

 

কিন্তু কোথাও পায়না খুঁজে

না পেয়ে ডিম গেছে বুঝে

 

ভেজে খাবে ঘোড়ার ডিম

এটা একটা ভ্রান্ত থিম।

 

আমি যান্ত্রিক এক রোবট

আনোয়ার আল ফারুক

 

রোজ সকালে সবাই যখন রয় যে ঘুমের ঘোরে

ঠিক তখনই ব্যাগটা কাঁধে ঘুরি টিচার দোরে,

অঙ্ক প্রাইভেট শেষ হতে যে ইংরেজিটা শুরু

একটুখানি দেরি হলে ফোন দিয়ে দেন গুরু।

..

বাসায় ফিরে নাস্তা সেরে বই তুলে নিই মুঠে

সীমাহীন এক ব্যস্ততাতে যাই বিদ্যালয় ছুটে,

শেষ বিকেলে ফিরে দেখি ফিজিক্স টিচার ঘরে

পড়তে বসো মা বলেন যে ঝাঁঝালো এক স্বরে।

..

 

ফিজিক্স টিচার থাকতে বসা কেমিস্ট টিচার এসে

এসো খোকা পড়তে এসো বলছেন মুচকি হেসে,

মাথায় আমার ঝিম ধরেছে নামছে সন্ধ্যা চোখে

হাসি খুশির এই সময় কাল কেমনে দিচ্ছে রোখে?

..

এবার আসছেন মা জননী ধরছেন ডায়রি হাতে

ঘুমের জোয়ার নামুক চোখে যায় না কিছু তাতে,

আমার বেলায় ঘরের সবাই দেখছি যে এক জোট

তাদের কাছে হয়ত আমি যান্ত্রিক এক রোবট।#

 

দিন যায়

নূরুল ইসলাম মনি

 

শরতের ভোরবেলা

ঘুম থেকে উঠি

দিকে দিকে ছুটি

মন চায় ডালে ডালে

ফুল হয়ে ফুটি।

 

জানালার পাশে দেখি

শিউলির গাছে

ফুল ফুটে আছে

ঘুরেফিরে বারেবারে

যাই তার কাছে।

 

কাশফুল প্রিয় বেশি

মন খানা কাড়ে

ঘরে আনি তারে

ঘ্রাণ নাই,তবু তাকে

শুঁকি বারেবারে।

 

এই ভাবে দিন যায়

হেসে আর খেলে

সব কিছু ফেলে

ফুল আর পাতা দেখি

চোখ দু’টি মেলে।

 

সেরা এক ফুল

নূরুল ইসলাম নাযীফ

 

সবুজের লীলাভূমি

আমার এ দেশ,

আহা কী যে মায়াভরা

সব পরিবেশ !

 

এ দেশের রূপখানি

দেখো মন দিয়ে,

থাকবে না অভিযোগ

কোনো ব্যথা নিয়ে।

 

গর্বিত হবে মন

প্রিয় দেশ দেখে,

হবে না কখনো শেষ

দেশ গাঁথা লেখে।

 

বিশ্বের বুকে আর

নেই তার তুল,

রূপে-গুণে প্রিয় দেশ

সেরা এক ফুল।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

মুকুলের মজলিস

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

মুকুলের মজলিস

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

মুকুলের মজলিস

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×