| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

ময়মনসিংহে এমটিবি-ইউসেপ দক্ষতা প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রকল্প সূচনা ও সুরক্ষা অভিযোজন বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত

ময়মনসিংহে এমটিবি-ইউসেপ দক্ষতা প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রকল্প সূচনা ও সুরক্ষা অভিযোজন বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার এবং যুব সমাজের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ময়মনসিংহে আজ সোমবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত হলো এমটিবি-ইউসেপ দক্ষতা প্রশিক্ষণ ইনস্টিটিউট এর প্রকল্প সূচনা ও সুরক্ষার উপর অভিযোজন বিষয়ক বিশেষ অনুষ্ঠান। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট-এর অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয় উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি এবং কর্মসংস্থানমুখী দক্ষতা গঠনে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসেপ বোর্ড অফ গভর্নরস-এর সম্মানিত চেয়ারপারসন ড. উবায়দুর রব। তিনি তাঁর বক্তব্যে তরুণ সমাজকে যুগোপযোগী কারিগরি জ্ঞান ও দক্ষতা দিয়ে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, এই উদ্যোগ শুধু একটি প্রশিক্ষণ প্রকল্প নয়, বরং এটি একটি সামাজিক আন্দোলন, যা দেশের কর্মক্ষম জনগোষ্ঠীকে উৎপাদনমুখী শক্তিতে পরিণত করবে।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউসেপ বোর্ডের সম্মানিত সদস্য ড. মুহাম্মদ আব্দুল মজিদ এবং এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিসেস সামিয়া চৌধুরী। ড. মজিদ বলেন, দেশের যুব সমাজকে আত্মনির্ভরশীল করতে হলে শুধু প্রথাগত শিক্ষা নয়, হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করতে হবে। ইউসেপ সেই লক্ষ্যেই কাজ করছে।

 

মিসেস সামিয়া চৌধুরী এমটিবি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই প্রকল্পে অংশগ্রহণের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, আমরা বিশ্বাস করি, টেকসই উন্নয়নের জন্য প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতেই হবে। এই প্রকল্প তরুণ-তরুণীদের জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল করিম। তিনি বলেন, ইউসেপ বাংলাদেশ দীর্ঘদিন ধরে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত তরুণদের জন্য কাজ করছে। এই প্রকল্পটি ময়মনসিংহ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ইঞ্জি. মোহাম্মদ আব্দুল মান্নান, পরিচালক, প্রোগ্রাম ও উদ্ভাবন, এ.এম.এম. মোহাসিন, পরিচালক, জনবল ও প্রশাসন, আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান পরিচালক, পাবলিক পার্টনারশিপ ম্যানেজমেন্ট, মোহাম্মদ নাজমুল হক মোল্লা ব্যবস্থাপক, মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা, মিসেস নাদিয়া খাতুন বিশেষজ্ঞ, সামাজিক অন্তর্ভুক্তি, মিসেস নাজমুন নাহার পরিচালক, অর্থ ও সম্মতি, মোঃ কেপায়েত উল্লাহ, বিসিএস (টেকনিক্যাল এডুকেশন), বিএসসি ইন টেক (সিভিল), অধ্যক্ষ, ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট ময়মনসিংহ ও হুমায়ুন কবির, আঞ্চলিক ব্যবস্থাপক, গাজীপুর।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিক্ষণার্থী প্রতিনিধি, স্থানীয় সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, অভিভাবক, উন্নয়ন সংস্থা ও গণমাধ্যমকর্মীরা।

 

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, এ প্রকল্পের মাধ্যমে ময়মনসিংহ অঞ্চলের তরুণদের জন্য উন্নত প্রশিক্ষণ ও কর্মসংস্থানের পথ প্রশস্ত হবে। দক্ষতা উন্নয়নের মাধ্যমে তারা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

 

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে একজন নারী ও একজন পুরুষ প্রশিক্ষণার্থী তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং বলেন, এই প্রশিক্ষণ তাঁদের জীবনে নতুন আশার আলো এনে দিয়েছে। এটি শুধু একটি প্রকল্প নয়, বরং একটি সম্ভাবনার সূচনা, যা আগামী দিনে কর্মমুখী শিক্ষার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

ময়মনসিংহে এমটিবি-ইউসেপ দক্ষতা প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রকল্প সূচনা ও সুরক্ষা অভিযোজন বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

ময়মনসিংহে এমটিবি-ইউসেপ দক্ষতা প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রকল্প সূচনা ও সুরক্ষা অভিযোজন বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

ময়মনসিংহে এমটিবি-ইউসেপ দক্ষতা প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রকল্প সূচনা ও সুরক্ষা অভিযোজন বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×