আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা’: ঝিনাইগাতীতে ত্রাণ প্রতিমন্ত্রী
“আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা। আমাদের পর্যাপ্ত ফান্ড নেই। যেটুকু বরাদ্দ আছে, তা দিয়ে যতটুকু কাজ করা সম্ভব, ততটুকুই করব। দেশে এখন গণতান্ত্রিক সরকার রয়েছে। এ বছর না হলেও আগামী বছর দৃষ্টিনন্দন কিছু করতে পারব বলে আশা করছি।”
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম, নওকুচি ও গান্ধিগাঁও এলাকায় প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর (পিআইও) কর্তৃক সদ্য নির্মিত সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন এমপি।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কাজের সার্বিক খোঁজখবর নেন এবং স্থানীয় সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,
(শেরপুর ৩) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর জেলা প্রশাসক
ফরিদা ইয়াছমিন, ঝিনাইগাতী ইউএনও মো. আল আমীন, এসিল্যান্ড অনিন্দিতা রানী ভৌমিক,
সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল)নাসরিন আক্তার, ঝিনাইগাতী থানার ওসি , উপজেলা বিএনপি নেতা
লুৎফর রহমান সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

| ৩ অক্টোবর ২০২৬
















