| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আজ সোমবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত হয়ে গেল ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।

 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক, ময়মনসিংহ, মুফিদুল আলম। খেলাধুলা শেষে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি, মেডেল এবং সার্টিফিকেট তুলে দেন।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি ছাত্র-ছাত্রীদের শারীরিক, মানসিক এবং নৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের এই প্রতিযোগিতা আমাদের নতুন প্রজন্মকে দলগত মনোভাব, নেতৃত্বগুণ এবং অধ্যবসায়ের শিক্ষা দিচ্ছে। এমন আয়োজন তরুণ সমাজকে মাদক ও অন্যান্য অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে সহায়তা করবে।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ মোহাম্মদ ছাইফুল ইসলাম খান সিভিল সার্জন, ময়মনসিংহ। সভাপতিত্ব করেন, মোহছিনা খাতুন, জেলা শিক্ষা অফিসার, ময়মনসিংহ। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং ক্রীড়ামোদী দর্শকদের উপস্থিতি পুরো মাঠকে উৎসবমুখর করে তোলে। পুরো আয়োজন ছিল অত্যন্ত সুশৃঙ্খল এবং সুসংগঠিত।

 

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে ছিল প্রচণ্ড উৎসাহ ও উদ্দীপনা। ফাইনাল খেলার সময় উভয় দলের ক্রীড়াবিদেরা দক্ষতা ও কৌশলের চমৎকার প্রদর্শনী দেখান, যা দর্শকদের মন জয় করে নেয়। খেলোয়াড়দের পারফরম্যান্সে ছিল পেশাদারিত্ব ও ক্রীড়াচেতনার পরিচয়।

 

ময়মনসিংহ জেলা শিক্ষা অফিস এর আয়োজনে এই প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হওয়ায় সকল অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অতিথিরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই ধরনের খেলাধুলার আয়োজন নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে এবং এখান থেকেই আগামী দিনের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×