| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

ধর্ম যার যার, বাংলাদেশ সবার-নওগাঁয় নারী ভোটারদের মতবিনিময় সভায় ঐক্যের অঙ্গীকার

ধর্ম যার যার, বাংলাদেশ সবার-নওগাঁয় নারী ভোটারদের মতবিনিময় সভায় ঐক্যের অঙ্গীকার

“সবার আগে বাংলাদেশ — জাতিগত বিভেদ নয়, একসাথে দেশ গড়তে চাই” 

এই আহ্বানে আজ নওগাঁয় অনুষ্ঠিত হলো নারী ভোটারদের অংশগ্রহণে এক অনন্য মতবিনিময় সভা।

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে,ধর্ম-বর্ণ নির্বিশেষে নারীদের ভাবনা, প্রত্যাশা ও অংশগ্রহণের বার্তা তুলে ধরেন বক্তারা।

 

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল —

“ধর্ম যার যার, বাংলাদেশ সবার।”

 

নওগাঁ সদর-০৫ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জনাব মোঃ মাসুদ হাসান তুহিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন,

“নারীরা শুধু ভোটার নন, তাঁরা বাংলাদেশের অগ্রযাত্রার সবচেয়ে বড় শক্তি।

আগামী নির্বাচনে তাঁদের সক্রিয় অংশগ্রহণ গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।”

 

সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে নারী ভোটারদের মতামত ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করা সময়ের দাবি।

তাঁরা আরো বলেন, ধর্ম-বর্ণ, শ্রেণি বা অঞ্চল নয় — বাংলাদেশের উন্নয়নে প্রয়োজন ঐক্য, সহমর্মিতা ও সচেতন নেতৃত্ব।

 

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আজ ২৩ অক্টোবর ২ বৃহস্পতিবার বিকেল ৩টা ৩০ মিনিটে,

নওগাঁ ঘোষপাড়া আনন্দমাঠ প্রাঙ্গণে।

আয়োজনে ছিল দক্ষিণ নওগাঁর সচেতন নারী সমাজ।

 

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন পেশার নারী, শিক্ষক, গৃহিণী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

মতবিনিময়ের আলোচনায় উঠে আসে নারী নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা এবং রাজনৈতিক ক্ষমতায়নের মতো গুরুত্বপূর্ণ ইস্যু।

 

শেষে আয়োজকেরা বলেন,

বাংলাদেশ সবার। আমরা চাই এক এমন বাংলাদেশ,যেখানে নারী-পুরুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসাথে এগিয়ে যাবে।

 

বিকেলের শেষ আলোয় নারী সমাজের ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে ঘোষপাড়া আনন্দমাঠের প্রাঙ্গণ জুড়ে।

নওগাঁয় আজ যেন ফুটে ওঠে এক স্বপ্ন — ঐক্য, সহনশীলতা ও সমতার বাংলাদেশ।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

ধর্ম যার যার, বাংলাদেশ সবার-নওগাঁয় নারী ভোটারদের মতবিনিময় সভায় ঐক্যের অঙ্গীকার

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

ধর্ম যার যার, বাংলাদেশ সবার-নওগাঁয় নারী ভোটারদের মতবিনিময় সভায় ঐক্যের অঙ্গীকার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

ধর্ম যার যার, বাংলাদেশ সবার-নওগাঁয় নারী ভোটারদের মতবিনিময় সভায় ঐক্যের অঙ্গীকার

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×