| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

ইতিহাস সৃষ্টি করলো ফুলবাড়ীয়ার উপজেলা যুবদল 

ইতিহাস সৃষ্টি করলো ফুলবাড়ীয়ার উপজেলা যুবদল 

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। দীর্ঘ সময় পর ফুলবাড়ীয়ায় এমন গণজোয়ার সৃষ্টি করে ইতিহাস গড়েছে উপজেলা যুবদল।

 

উপজেলার সদর ভালুকজান বাজারে থেকে যুবদলের মিছিলটি উদ্বোধন করলেন সাবেক এমপি শামছ উদ্দিন আহমদের সহধর্মিণী অধ্যক্ষ আখতার সুলতানা শুরু হওয়া বিশাল এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ব্যানার, ফেস্টুন ও নীল-সাদা বেলুনে সজ্জিত ছিল র‍্যালির পুরো পরিবেশ। তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নামে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো ফুলবাড়ীয়া। র‍্যালির প্রতিটি ধাপে অংশগ্রহণ করেন উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

 

র‍্যালি শেষে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা।

 

অনুষ্ঠানে হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন চানু, বিএনপির নেতা প্রভাষক আবু আইয়ুব আনসারী উজ্জ্বল, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির,বিএনপির নেতা শাহাজাহান কবীর সাজু,উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সোলায়মান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ছাইফুল ইসলাম, আছিম পাটুলী ইউনিয়ন যুবদলের সভাপতি আঃ হান্নান, সাবেক ছাত্রনেতা মোজাম্মেল হক সরকারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাজারো নেতাকর্মী।

 

বক্তারা বলেন, ফুলবাড়ীয়ার ইতিহাসে যুবদলের এমন বিশাল র‍্যালি এর আগে কখনো হয়নি। এটি প্রমাণ করে, বিএনপি ও যুবদল আজও জনআন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

 

তারা আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমানের নেতৃত্বে যুবদল আজ ঐক্যবদ্ধ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আমরা রাজপথে আছি, রাজপথেই থাকব।

 

পুরো কর্মসূচিটি সমন্বয় ও দিকনির্দেশনা দেন সাবেক এমপি প্রকৌশলী শামছ উদ্দিন আহমেদের সুযোগ্য পুত্র ও বিএনপির তরুণ নেতা তানভীর আহমেদ রানা। তার নেতৃত্বে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা একত্রিত হয়ে ধানের শীষের পক্ষে ঐক্যের বার্তা দিয়েছেন।

 

র‍্যালি শেষে শহরের বিভিন্ন মোড়ে আনন্দ মিছিল উদযাপন করা হয়। এতে অংশ নেন হাজার হাজার নেতাকর্মী ও স্থানীয় তরুণরা।

 

স্থানীয় রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, এদিনের যুবদলের বিশাল র‍্যালি শুধু একটি সাংগঠনিক কর্মসূচি নয় এটি ছিল ফুলবাড়ীয়ার রাজনৈতিক অঙ্গনে বিএনপির পুনর্জাগরণের এক ঐতিহাসিক বার্তা।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

ইতিহাস সৃষ্টি করলো ফুলবাড়ীয়ার উপজেলা যুবদল 

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

ইতিহাস সৃষ্টি করলো ফুলবাড়ীয়ার উপজেলা যুবদল 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

ইতিহাস সৃষ্টি করলো ফুলবাড়ীয়ার উপজেলা যুবদল 

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×