| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

শান্তিতে পুরস্কার দেবে ফিফা, আলোচনায় ট্রাম্প

শান্তিতে পুরস্কার দেবে ফিফা, আলোচনায় ট্রাম্প

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারে বেশ আগ্রহ দেখিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশ কয়েকবার নিজেকে শান্তি নোবেল পাওয়ার যোগ্য দাবিও করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে তাকে। শেষ পর্যন্ত চলতি বছরে শান্তিতে নোবেল পান ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থি নেতা মারিয়া কোরিনা মাচাদো।

 

আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে। যেখানে প্রথমবার ‘পিস প্রাইজ’ দেওয়া হবে বলে ঘোষণা করেছে ফিফা। বুধবার (৫ নভেম্বর) সংস্থাটির সকার গভর্নিং বডি জানিয়েছে, শান্তি প্রতিষ্ঠায় ব্যতিক্রমী কাজের স্বীকৃতির মর্যাদা দেওয়া হবে।

 

তবে সাম্প্রতিক আন্তরিক সম্পর্ক গড়ে ওঠা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প–ই সেই পুরস্কার পাবেন কি না সেটি খোলাসা করেননি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে গুঞ্জন রয়েছে ট্রাম্পের হাতেই উঠতে যাচ্ছে ‘ফিফা পিস প্রাইজ’ বা ফিফা শান্তি পুরস্কার।

 

মায়ামির আমেরিকা বিজনেস ফোরামের এক সভায় ‘পিস প্রাইজ’ প্রসঙ্গে রহস্য রেখে দিয়ে ইনফান্তিনো বলেন, ‘৫ ডিসেম্বর দেখা যাবে কী ঘটে!’

 

এর আগে ফিফা প্রেসিডেন্ট বলেন, ‘বিশ্বজুড়ে অমীমাংসিত বিষয় ও বিভেদ নিরসনে কঠোর পরিশ্রম করে বিরোধ নিষ্পত্তি ও মানুষের মাঝে শান্তি ফেরাতে কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি গুরুত্বপূর্ণ।’ ফিফা জানিয়েছে, পুরস্কারটি এ বছর ইনফান্তিনো প্রদান করবেন। তারপর প্রতিবছর ‘বিশ্বজুড়ে ভক্তদের পক্ষ থেকে’ দেওয়া হবে।

 

ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা ইনফান্তিনো অনুষ্ঠানে সবার সামনেই স্বীকার করেন। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে চমৎকার সম্পর্ক, আমি সত্যিই ভাগ্যবান, তাকে আমি সত্যিই কাছের বন্ধু বলে মনে করি। বিশ্বকাপের জন্য আমাদের সব কাজেই তিনি খুব সাহায্য করেছেন।’

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

শান্তিতে পুরস্কার দেবে ফিফা, আলোচনায় ট্রাম্প

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

শান্তিতে পুরস্কার দেবে ফিফা, আলোচনায় ট্রাম্প

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

শান্তিতে পুরস্কার দেবে ফিফা, আলোচনায় ট্রাম্প

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×