সোনাতলা ও শরণখোলা ব্রীজ স্কুলে প্রকল্প সমাপনী মূল্যায়ন ২০২৫
অদ্য ১০ নভেম্বর ২০২৫ ইংরেজি তারিখে সোনাতলা ও শরণখোলা ব্রিজ স্কুল পরিদর্শন করেন Evulsion টিম। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জনাব, রাগিব আহসান, Evulsion টিম এর সদস্যবৃন্দ, মনিটরিং অফিসার জনাব শাহী আলম, এরিয়া কো-অর্ডিনেটর জনাব, সুরেশ রায়, ফ্রেন্ডশিপ কো-অর্ডিনেটর জনাব, মাহাবুব আলম সহ প্বার্শবর্তী স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ।সবাই তিন ক্লাসের শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং ৮ম শ্রেণির শিক্ষার্থীদের সাথে তিন বছরের অনুভূতি সম্পর্কে জানতে চান। শিক্ষার্থীদের ও তাদের অভিভাবকদের ভবিষ্যত্ পরিকল্পনা সম্পর্কে জানেন। অতঃপর Evulsion টিম শিক্ষকদের সাথে বৈঠক করেন এবং কমিউনিটির লিডারদের সাথে মত বিনিময় করেন। অতঃপর সংলাপ কিশোরীদের সাথে কথা বলেন তারা কি কি শিখতে পেরেছে, এগুলোর প্রয়োজন আছে কিনা? এসকল বিষয়ে আলোচনা করেন। তারপর তাদের কিছু পারফরম্যান্স দেখেন। স্কুলের সার্বিক কার্যক্রম পরিদর্শন করে তাদের খুবই প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে যাওয়ার উৎসাহ প্রদান করেন। সবশেষে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য কামনা করে মূল্যায়ন সমাপ্ত করেন।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬


















