দিল্লির পর এবার ইসলামাবাদে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জি-১১ এলাকার জেলা ও দায়রা আদালতের প্রধান ফটকে বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবারের এ বিস্ফোরণে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে বলে খবর দিয়েছে পাকিস্তানভিত্তিক ডন নিউজ টিভি।
অনলাইন প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের শব্দ ছয় কিলোমিটার দূর পর্যন্ত শোনা গেছে। ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নিরাপত্তা বেষ্টনির পেছনে একটি পুড়ে যাওয়া গাড়ির ধ্বংসাবশেষ থেকে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়েছে, এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে।
প্রসঙ্গত, ভারতের রাজধানী দিল্লির লাল কেল্লার সামনের মেট্রোস্টেশনের পাশে একটি পার্কিংয়ে সোমবার সন্ধ্যায় একটি গাড়ি বিস্ফোরণে এখন পর্যন্ত ১৩ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও কয়েকজন। এ ঘটনার পর ভারতজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬


















