কিশোর ও পুরুষদের নিয়ে জেন্ডার বিষয়ক সচেতনতা মূলক “আলোর পথের সহযাত্রী” সভা অনুষ্ঠিত
আজ ১৬ নভেম্বর ২০২৫ ইংরেজী তারিখ রোজ রবিবার বিকেল ৪ ঘটিকার সময় শরণখোলা উপজেলার তাফালবাড়ী বাজারে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর ব্যাবস্থাপনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রাসেল আহমেদ কোডেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আসলাম হোসেন ছাত্তার দলনেতা: সিপিপি সাউথখালী ইউনিয়ন সহ সাংবাদিক, স্বেচ্ছাসেবক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
অভিভাবক, শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নাই। সাথে সাথে আলোচকরা অভিভাবকদের রুটিন অনুযায়ী ছেলে-মেয়েদের খোঁজখবর নেওয়ার আহ্বান জানান।
অর্থায়নে ও কারিগরি সহযোগিতায় ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) শরণখোলা উপজেলা, বাগেরহাট।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬


















