নালিতাবাড়ীর পোড়াগাঁও ইউনিয়নে হাতপাখা প্রতিকের এমপি প্রার্থীর পথসভা
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর ) রাতে উপজেলার বাতকুচি টিলাপাড়া (গারো বাজার) এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পোড়াগাঁও ইউনিয়ন শাখা’র সভাপতি হাফেজ আব্দুল হান্নানের সভাপতিত্বে হাতপাখা প্রতিকের এক পথসভা অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পোড়াগাঁও ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক ক্বারী আব্দুল বাসেত, পোড়াগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সভাপতি সাবেক পুলিশ সদস্য সাইফুল ইসলাম আরব, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডা: আনসারুজ্জামান, জয়েন্ট সেক্রেটারি মাহফুজুর রহমান, সেক্রেটারি আলহাজ্ব মিজানুর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এবং সভাপতি আলহাজ হযরত মাও: আবু বকর সিদ্দিক প্রমুখ।
নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-২ (নকলা- নালিতাবাড়ী) আসনে
চরমোনাই পীরের নেতৃবাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনিত হাত পাখা প্রতিকের এমপি প্রার্থী আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল্লাহ আল কায়েস।
উক্ত পথসভা পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুল্লাহ আল মামুন। এসময় দলের বিভিন্ন স্তরের কয়েক শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬















