দেশব্যাপী শুরু হয়েছে নূরানী চট্টগ্রাম বোর্ডের অধীনে ৩য় শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা
oplus_2
নূরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ এর উদ্যোগে সারা দেশব্যাপী আজ ৩০ নভেম্বর রবিবার থেকে শুরু হলো নূরানী ৩য় শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সমাপনী পরীক্ষা । প্রতিবারের ন্যায় এবারও সুষ্ঠ ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ব্যক্ত করেছেন মাদ্রাসার কর্তৃপক্ষরা।
নূরানী তালীমুল কুরআন বোর্ডের সিনিয়র প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা মোঃ নুরুল্লাহ সাইফুল হক বলেন , এবারে সারাদেশে ১০৩১২ টি প্রতিষ্ঠান থেকে ৩০৯২ টি কেন্দ্রে মোট ৭২৯৭৩৯ জন ছাত্র-ছাত্রী ৩য় শ্রেণীর সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছে । সবগুলো কেন্দ্রে আমরা পরীক্ষক ও পরিদর্শক পাঠিয়েছি । কোন সমস্যা না হলে, আগামী ৪ ডিসেম্বর বৃহস্পতিবার পরীক্ষা শেষ হবে ইনশাআল্লাহ !
শেরপুর জেলার ঐতিহ্যবাহী হামিউস সুন্নাহ রওজাতুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মাওলানা মোঃ শফিকুল ইসলাম বলেন, আমার মাদ্রাসায় ৪ কেন্দ্রের ১০১ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিচ্ছে । খুবই উৎসবমুখর পরিবেশে পরীক্ষা হচ্ছে।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬


















