| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

শ্রীবরদীতে সার পাচারকালে জনতার হাতে আটক 

শ্রীবরদীতে সার পাচারকালে জনতার হাতে আটক 

শেরপুরের শ্রীবরদী উপজেলায় অবৈধভাবে ১৫ বস্তা সার বকশিগঞ্জে পাচারের অভিযোগে সারসহ ভ্যানচালকে আটক করেছে স্থানীয় জনতা। গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার ভায়াডাংগা বাজার এলাকায় এ সারগুলো আটক করা হয়। ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা আহম্মেদের পরামর্শক্রমে আটককৃত সার বাঘহাতা গ্রামের ইউপি সদস্যের জিম্মায় সংরক্ষণ করা হয়েছে বলে জানা গেছে।

 

ভ্যান চালক শফিক ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, শ্রীবরদী উপজেলার ভায়াডাংগা বাজারে অবস্থিত ‘মেঘনা অ্যান্ড বিনা ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে অবৈধ সার ব্যবসার সঙ্গে জড়িত। তার গোডাউন থেকে ১৫ বস্তা ডিএপি সার বকশিগঞ্জ উপজেলার কামালপাট্টী গ্রামের মোশাররফ হোসেনের কাছে পৌছে দেওয়ার জন্য ভ্যান চালকে ভাড়া করা হয়।

সার কেনাবেচার সময় প্রকাশ্যে নয়, আড়ালে গিয়ে বিল্লাল হোসেন তার কাছ থেকে টাকা নেন। ভ্যানে সার বস্তা তোলার পর দড়ি দিয়ে বাঁধতে চাইলে বিল্লাল হোসেন বাধা দিয়ে বলেন, বাজার এলাকায় বাঁধা যাবে না—দূরে অন্য কোথাও গিয়ে সার বাঁধতে হবে, তারপর ভায়াডাংগা বাজার পার হয়ে বাঘহাতা গ্রামে গেলে স্থানীয় কৃষকদের চোখে পড়ে এবং ভ্যানচালকসহ সারের বস্তাগুলো আটকে রেখে উপজেলা প্রশাসনকে জানানো হয়।

 

এনিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক হেলাল মিয়া, নাদের মিয়া ও মনি মুক্তা বলেন, সার সংকটের কারণে তারা সময়মতো ফসল চাষ করতে পারছেন না। কিছু অসাধু ব্যবসায়ী শ্রীবরদী উপজেলা থেকে পাশের বকশিগঞ্জ উপজেলায় সার পাচার করে কৃত্রিম সংকট তৈরি করছে। এতে প্রকৃত কৃষকেরা বিপাকে পড়ছেন। তারা অবিলম্বে সঠিক তদন্ত করে অবৈধ সার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান।

 

স্থানীয়দের অভিযোগ, শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার হাকিম মিয়া সার পাচারের সঙ্গে জড়িত থাকতে পারেন। এ অভিযোগ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহম্মেদ বলেন, অবৈধ সার মজুত ও পাচারের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান আকন্দ সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা জানার পর সারগুলো জব্দ করে রাখা হয়েছে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

শ্রীবরদীতে সার পাচারকালে জনতার হাতে আটক 

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

শ্রীবরদীতে সার পাচারকালে জনতার হাতে আটক 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

শ্রীবরদীতে সার পাচারকালে জনতার হাতে আটক 

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×