ঐক্য ও স্বাস্থ্যসচেতনতা বাড়াতে শেরপুরের শ্রীবরদীতে হাফ ম্যারাথন
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মাটিয়াকুড়াতে আজ রবিবার (৭ ডিসেম্বর) সকালে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে মাটিয়াকুড়া বাজার যুবসমাজের আয়োজনে ‘মাটিয়াকুড়া হাফ ম্যারাথন-২০২৫’। মাটিয়াকুড়া বাজার থেকে ভোরের আলো ফোটার আগেই একসঙ্গে দৌড় শুরু করেনঅর্ধশতাধিক মানুষ ।
মানুষের মধ্যে ঐক্য তৈরি করা । স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করাই মূলত ছিল এ আয়োজনের মূল লক্ষ্য । অংশগ্রহণকারীরা জানান, নিয়মিত দৌড় বা হাঁটা শরীর ও মনকে সুস্থ রাখতে সহায়তা করে; এই ধরনের আয়োজন মানুষকে ক্রীড়ায় উৎসাহিত করে।
এই দৌড় শুধু ক্রীড়া নয়, বরং যুবক, মধ্যবয়সী ও বৃদ্ধসহ সমাজের সর্বস্তরের মানুষের এক চমৎকার মেলবন্ধন।

মাটিয়াকুড়া বাজার থেকে স্থানীয় কুরুয়া বাজার পর্যন্ত বিস্তৃত ছিল ম্যারাথনের এরিয়া । এতে বয়োজ্যেষ্ঠ-শিশু ও যুবকদের মোট দুইটি ক্যাটাগরির অংশগ্রহণ ছিল। গ্রামের সহজ সরল সাধারণ প্রতিযোগীদের জন্য এ এক ভিন্ন অভিজ্ঞতা তৈরি করেছে।
এই দৌড়ে স্থানীয় রাজনৈতিক নেতা, শিক্ষকসমাজসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও শ্রীবরদীতে এমন ঐক্য ও স্বাস্থ্য সচেতনতামূলক ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রচেষ্টা থাকবে তাদের।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬

















