| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

কুড়িগ্রামে পূর্ব শত্রুতার জেরে অগ্নিসংযোগ ও লুটপাট

কুড়িগ্রামে পূর্ব শত্রুতার জেরে অগ্নিসংযোগ ও লুটপাট

কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে অগ্নিসংযোগ লুটপাটের ঘটনায় প্রায় ৪ লক্ষাধিক টাকা ক্ষতিসাধন করার অভিযোগ উঠেছে মোঃ মোখলেছ, মজিদুল,ইলিয়াস,মোজাম্মেল সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে।অভিযুক্তরা সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ  করেছে ভুক্তভোগী আমিনা বেগম।

 

অভিযোগ সুত্রে জানা যায়,মোগলবাসা ইউনিয়ের

 

মােছাঃ আমিনা বেগম (৩৬), স্বামী- জাহিদুল ইসলাম, গ্রাম- মােগলবাসা মালভাদা, ডাকঘর: মালবাসা, উপজেলা: কুড়গ্রাম সদর, জেলা: কুড়গ্রাম থানায় হাজির হইয়া বিবাদী ১। মােখলেছ (৩৫), পিতা- গাজিউর রহমান, ২। রাজু (৫৬), পিতা- নুর ইসলাম ৩। মােজাম্মেল হক (৪০), পিতা- আজিজল, ৪। আল আমিন (২০), পিতা- গাজীউর রহমান, ৫। আক্কাছ হাসেন (২৫), পিতা- গফফার আলী, ৬। আবু তাহের (২৪), পিতা- গফফার আলী, ৭। গফ্ফার আলী (৫৫), ৮। গফযুর আলী (৫০), ৯। হারুন (৪৫), সরব পিতা- মৃত মনছের ১৩। ইলিয়াস (৪২), পিতা- আঃ কাদের, ১৪। মজিদুল (৩৭) পিতা- আঃ কাদের সব সাং- মােগলবাসা মালভাঙ্গা, আগে আমাদের এলাকার জনৈক জাহিদ হাসান বছির এর স্ত্রী সঙ্গে জনৈক আকাশের মধ্যে পরকিয়া সম্পর্কের কারনে বাছর মারা যায়। সই বিষয়ে কুড়িগ্রাম থানায় মামলা হয়। মামলাটি চলমান রয়েছে। উক্ত মামলায় আমার শন্তড় আসামী কোন আসামী নাই। উতক্ত জাহিদ হাসান বছির এর মারা যাওয়ার বিষয়কে কেন্দ্র করিয়া গত ইং ০৫/১২/২০২৫ ইং তারিখ ভাচুর করে ক্ষতি সাধন করে। বিবাদীগণ আমার ২টি গরু ৩টি ছাগল, ০২ ভরি ওজনের স্বনালংকার, নগদ ৪০,০০০/- যায়। ঘটনার বিষয় প্রতিবেশী লােকজনসহ স্বাক্ষী-১। হাফিজুল, পিতা- জাবেদ আলী, ২। মাইদুল মিয়া, পিতা- আক্বর আলী, ৩। সাহেব আলী, পিতা- অজ্ঞাত, সব সাং-মােগলবাসা মালভাঙ্গা, ডাকঘর: মােলবাসা, উপজেলা: কুড়িগ্রাম সদর, জেলা: কুড়িগ্রামগন সহ আরোও অনেকে দেখেন ও শোনে। পরের দিন ইং ০৬/১২/২০২৫ তাং দুপুর অনুমান ১২.০০ বাড়ীঘর পূুড়িয়া গিয়ে ঘর বাড়ীতে বসবারের মত পরিবেশ নাই।

 

ভুক্তভোগী মোছাঃ আমিনা বেগম জানায়,আমার স্বামী ঢাকায় থাকে।আমি তিন সন্তান নিয়ে বাড়ি থাকি।হঠাৎ আমার বাড়িতে ১০/১৫ জন লোক নিয়ে এসে হামলা আগুন জ্বালিয়ে দেয়।আগুনে বাড়ি পোড়া ছাড়াও নগদ প্রায় ৪ লাখ টাকার ক্ষয় ক্ষতি করে।বর্তমানে আমি তিন সন্তান নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে আছি।আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে নিরপেক্ষ বিচার চাই।

 

এ-বিষয়ে  কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ হাবিবুর  রহমান বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

কুড়িগ্রামে পূর্ব শত্রুতার জেরে অগ্নিসংযোগ ও লুটপাট

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

কুড়িগ্রামে পূর্ব শত্রুতার জেরে অগ্নিসংযোগ ও লুটপাট

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

কুড়িগ্রামে পূর্ব শত্রুতার জেরে অগ্নিসংযোগ ও লুটপাট

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×