| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

পবিত্র কুরআন হাতে শপথ নিলেন জোহরান মামদানি

পবিত্র কুরআন হাতে শপথ নিলেন জোহরান মামদানি

পবিত্র আল-কোরআন হাতে শপথ নিয়েছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে জোহরান মামদানি। এতে নিউইয়র্কের ইতিহাসে যোগ হলো নতুন অধ্যায়- প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং বহু প্রজন্মের মধ্যে সবচেয়ে কম বয়সী হিসেবে মেয়রের দায়িত্ব নিলেন মামদানি। এর মাধ্যমে রূপান্তরমূলক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে শুরু হলো তার মেয়াদকাল।

 

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ডেমোক্র্যাট মামদানি স্থানীয় সময় বৃহস্পতিবার রাত পেরিয়ে ভোরের কিছু পর নিউইয়র্ক সিটির ম্যানহাটনের একটি ঐতিহাসিক, ব্যবহারবহির্ভূত সাবওয়ে স্টেশনে শপথ নেন। শপথের সময় তিনি হাতে পবিত্র কুরআন ধরে ছিলেন। মামদানি বলেন, ‘এটা সত্যিই আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ও সৌভাগ্য।’

 

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল ও রাজনৈতিক মিত্র লেটিশিয়া জেমস শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন। শপথ অনুষ্ঠানটি আয়োজন হয় পুরোনো সিটি হল স্টেশনে। এটি শহরের প্রথম দিককার অন্যতম সাবওয়ে স্টেশন যা এর দৃষ্টিনন্দন খিলান করা ছাদের কারণে বিখ্যাত।

 

পরে আরও আনুষ্ঠানিকভাবে অনেক বড় আয়োজনে শহরের সিটি হলে স্থানীয় সময় দুপুর ১টায় আবারও শপথ নেবেন মামদানি। শপথ পড়াবেন যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স। বর্ষীয়ান এই রাজনীতিককে মামদানির রাজনৈতিক নায়কদের একজন বলা হয়। এরপর ব্রডওয়ের বিখ্যাত ‘ক্যানিয়ন অব হিরোজ’ এলাকায় জনসাধারণের জন্য এক উৎসবের আয়োজন করা হবে।

 

আল জাজিরা বলছে, নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নেয়ার পর এখন থেকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কঠিন ও নজরকাড়া রাজনৈতিক দায়িত্বগুলোর একটি সামলাতে হবে মামদানিকে। শহরের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হওয়ার পাশাপাশি মামদানি প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্ম নেয়া প্রথম মেয়রও বটে। মাত্র ৩৪ বছর বয়সেই তিনি এই দায়িত্ব পেলেন।

 

নির্বাচনী প্রচারে ‘জীবনযাত্রার সহনীয় খরচ’ বা ‘অ্যাফোর্ডেবিলিটি’কে আলোচনার কেন্দ্রে নিয়ে আসেন তিনি। ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট এই নেতা প্রতিশ্রুতি দিয়েছেন, বিশ্বের অন্যতম ব্যয়বহুল এই শহরটিতে মানুষের জীবনযাত্রার খরচ কমাতে রূপান্তরমূলক নীতি প্রয়োগ করবেন তিনি। তার অঙ্গীকারের মধ্যে ছিল— বিনামূল্যে শিশু দেখভালের ব্যবস্থা, ফ্রি বাস সার্ভিস, প্রায় ১০ লাখ পরিবারের জন্য ভাড়া স্থগিত (রেন্ট ফ্রিজ) এবং সিটি করপোরেশনের পরিচালনায় পরীক্ষামূলক মুদি দোকান চালু করা।

 

তবে কেবল নীতিই নয়— শহরের আবর্জনা, বরফ পরিষ্কার, ইঁদুরের উপদ্রব, সাবওয়ে বিলম্ব কিংবা রাস্তায় খানাখন্দ— সব কিছুর দায়-দায়িত্বও তাকেই সামলাতে হবে।

 

উগান্ডার কাম্পালায় জন্ম নেয়া মামদানি খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার ও শিক্ষাবিদ-লেখক মাহমুদ মামদানির সন্তান। সাত বছর বয়সে পরিবার নিয়ে তিনি নিউইয়র্কে আসেন। ৯/১১–এর পর মুসলমানদের জন্য অস্বস্তিকর এক শহরেই বড় হয়েছেন তিনি। ২০১৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন।

 

এইচএ

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

পবিত্র কুরআন হাতে শপথ নিলেন জোহরান মামদানি

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

পবিত্র কুরআন হাতে শপথ নিলেন জোহরান মামদানি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

পবিত্র কুরআন হাতে শপথ নিলেন জোহরান মামদানি

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×