মুক্তাগাছার দাওগাও ইউনিয়নে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহের মুক্তাগাছার দাওগাও ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) উপজেলার ৮নং দাওগাও ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আকবর আলীর সভাপতিত্বে
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি, মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ মুজাহিদ, উপজেলা জামাতের সূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তফা রায়হান, মুক্তাগাছা আল কুরআন ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা পরিচালক, লুৎফুল বারী তারেক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান বলেন, আপনারা যারা আমাদের সমর্থন দিয়েছেন, তাদের মন খারাপ করার কিছু নেই, কারণ আপনারা সত্যের পথে, কুরআনের পথে সমর্থন দিয়েছেন। এবার নির্বাচনে এই আসনে আমরা জয় লাভ করতে পারি নাই, কোন জয়, পরাজয় ও বিজয়ের মাধ্যমে ইসলামি আন্দোলনের সফলতা নির্ভর করে না। ইসলামি আন্দোলনের সফলতা হলো আমি সত্যের পথে আছি কিনা, ন্যায়ের পথে আছি কিনা।
তিনি আরও বলেন, বাংলাদেশ ৯২ ভাগ মুসলমানের দেশ অথচ কুরআনের বিজয় আমরা এখনো নিশ্চিত করতে পারি নাই।
বক্তব্য শেষে মোনাজাতের মধ্য দিয়ে আনন্দ মুখর পরিবেশে ইফতার শেষ হয়।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬















