| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

নালিতাবাড়ীতে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন সংসদ সদস‍্য ফাহিম চৌধুরী 

নালিতাবাড়ীতে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন সংসদ সদস‍্য ফাহিম চৌধুরী 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় চলতি বোরো মৌসুমে সরকারি অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

 

সোমবার (১১ মে) দুপুরে উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপির সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নালিতাবাড়ীর নবাগত

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক। পরে অতিথিরা ফিতা কেটে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আবু সাঈম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রফিকুল আলম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা খাতুন, নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামান, জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন ভিপি, বিআরডিবি নালিতাবাড়ীর চেয়ারম্যান এমএ রায়হানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা রাইস মিল মালিক সমিতির সদস্যবৃন্দ, সাধারণ কৃষক এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

 

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে নালিতাবাড়ী উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ২ হাজার ৮২৯ মেট্রিক টন ধান এবং ২ হাজার ৬৮১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি নির্ধারিত দামে প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা দামে ক্রয় করা হবে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির স্থানীয় সংসদ সদস‍্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী তার বক্তব্যে বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্য মজুদ শক্তিশালী করতে এ সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।তিনি আরো বলেন, দালাল নয় প্রকৃত কৃষকরা যেন সরকারি সুবিধা ভোগ করতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

নালিতাবাড়ীতে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন সংসদ সদস‍্য ফাহিম চৌধুরী 

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

নালিতাবাড়ীতে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন সংসদ সদস‍্য ফাহিম চৌধুরী 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

নালিতাবাড়ীতে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন সংসদ সদস‍্য ফাহিম চৌধুরী 

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×