ফুলবাড়ীয়ার কালাদহ কাবিটা ও টি আর প্রকল্পে দৃশ্যমান উন্নয়ন
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কালাদহ ইউনিয়নে টি আর ও কাবিটা প্রকল্পের আওতায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ।
বুধবার (১৩ মে) তিনি ইউনিয়নের বাস্তবায়নাধীন ২৪০ মিটার এইচবিবি রাস্তার কাজ পরিদর্শন করেন। এসময় তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাইদুল হক,কালাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামসহ স্থানীয় গ্রাম পুলিশ সদস্যরা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬


















