| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

শেরপুরে ঝড়ে গাছ পড়ে বৃদ্ধার মৃত্যু, বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি 

শেরপুরে ঝড়ে গাছ পড়ে বৃদ্ধার মৃত্যু, বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আকস্মিক টর্নেডোর আঘাতে গাছের উপর পড়ে বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

২৩ মে শনিবার সকাল ৮টা ৪৫ মিনিটে উপজেলার নান্নী পশ্চিম পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মাত্র দেড় থেকে দুই মিনিট স্থায়ী হওয়া ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কথিত আছে, অসংখ্য গাছ উপড়ে ফেলার পাশাপাশি প্রায় পঞ্চাশটি মাটির ও টিনের চালা ঘর ধ্বংস হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল থেকেই ওই এলাকায় দমকা হাওয়াসহ ভারী বৃষ্টিপাত হচ্ছিল। সকাল ৮টা ৪৫ মিনিটে নালিতাবাড়ীর ওপর দিয়ে প্রবল বেগে টর্নেডো আছড়ে পড়ে। মাত্র কয়েক মিনিটের মধ্যে নন্নী পশ্চিম পাড়া গ্রামে একটি বড় গাছ উপড়ে পড়ে একটি বাড়ির ওপর। এতে বাড়ির ভেতরে থাকা এক বৃদ্ধা গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

 

টর্নেডো প্রধানত উপজেলার জোগানিয়া, নন্নী পশ্চিম পাড়া, নন্নী উত্তরবন্দ, ছাইচাকুড়া ও হাতিপাগড় সহ বেশ কয়েকটি গ্রামের উপর দিয়ে গেছে। ঝড়ে এসব এলাকার অন্তত ৫০টি মাটির ও টিনের চালা ঘরের ছাদ উড়ে গেছে। বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে ও ছিঁড়ে শত শত গাছ উপড়ে এবং বিদ্যুৎ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

 

নন্নী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন জানান, বৃষ্টির সময় তিনি বাড়িতে বসে ছিলেন। হঠাৎ একটা টর্নেডো আঘাত হানে। বাতাসের তীব্রতা এত বেশি ছিল যে মনে হচ্ছিল তার পাকা বাড়ি উড়ে যাবে। ঝড় থামার পর তিনি বাইরে গিয়ে দেখেন, আশপাশের কয়েকটি মাটির ঘরের টিনের ছাদ উড়ে গেছে এবং অনেক গাছ উপড়ে গেছে।

 

নালিতাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক জানান, আকস্মিক ঝড়ে এক বৃদ্ধা নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ে ঘরবাড়ি ও গাছপালা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় তদন্ত চলছে। তবে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। সরকার ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদানের প্রক্রিয়ায় রয়েছে।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

শেরপুরে ঝড়ে গাছ পড়ে বৃদ্ধার মৃত্যু, বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি 

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

শেরপুরে ঝড়ে গাছ পড়ে বৃদ্ধার মৃত্যু, বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

শেরপুরে ঝড়ে গাছ পড়ে বৃদ্ধার মৃত্যু, বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি 

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×