| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

শেরপুরে ‘মেডিম্যাক্স ফার্মেসী এন্ড সার্জিক্যাল’-এর শুভ উদ্বোধন

শেরপুরে ‘মেডিম্যাক্স ফার্মেসী এন্ড সার্জিক্যাল’-এর শুভ উদ্বোধন

শেরপুর জেলা শহরের তিনানী বাজারের কলেজ মোড়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে মেডিম্যাক্স ফার্মেসী এন্ড সার্জিক্যাল। শনিবার (৪ জুলাই) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রতিষ্ঠানের কার্যক্রমের উদ্বোধন করেন বিসিডিএস (বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সোসাইটি) শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ রমজান আলী।

 

প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর মোঃ এনামুল হক বলেন, সাধারণ মানুষের কাছে মানসম্মত ওষুধ, উন্নতমানের সার্জিক্যাল সামগ্রী এবং আন্তরিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই ‘মেডিম্যাক্স ফার্মেসী এন্ড সার্জিক্যাল’-এর যাত্রা শুরু হয়েছে। তিনি জানান, ন্যায্যমূল্যে আসল ওষুধ সরবরাহ এবং গ্রাহকদের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠানটিকে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। এজন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিডিএস শেরপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও তাঁরামনি মেডিক্যাল হলের স্বত্বাধিকারী রঞ্জন কুমার সাহা, সহ-সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম খোকন, সহ-সভাপতি ও মমিন মেডিক্যাল হলের স্বত্বাধিকারী শামীম আহম্মেদ, কার্যকরী সদস্য ও সুরধনী মেডিক্যালের স্বত্বাধিকারী পরিমল সাহা, লামিয়া মেডিক্যাল হলের স্বত্বাধিকারী রায়হান বাদশা, তাজ মেডিক্যাল হলের স্বত্বাধিকারী মোঃ শফিক মিয়া, আতিক হোমিও মেডিক্যাল হলের স্বত্বাধিকারী ডা. জাহিদ আনোয়ার, মেডি পয়েন্টের স্বত্বাধিকারী শামীম আহম্মেদ, মীম মেডিক্যাল হলের স্বত্বাধিকারী মুসা মিয়া, ফাল্গুনী ফার্মেসীর স্বত্বাধিকারী তারা মিয়া, রোকনুজ্জামান, আনার মিয়া ও মুক্তিসহ স্থানীয় ব্যবসায়ী, ওষুধ ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

অনুষ্ঠিানে বক্তারা বলেন, নিবন্ধিত ও নীতিমালা অনুসরণকারী ফার্মেসিগুলো মানুষের স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা নতুন এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং এলাকার মানুষের আস্থা অর্জনের মাধ্যমে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

 

উল্লেখ্য, শেরপুর শহরের তিনানী বাজারের কলেজ মোড়ে অবস্থিত মেডিম্যাক্স ফার্মেসী এন্ড সার্জিক্যাল-এ বিভিন্ন দেশি-বিদেশি ওষুধ, সার্জিক্যাল সামগ্রী এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা-সংক্রান্ত পণ্য পাওয়া যায়।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

শেরপুরে ‘মেডিম্যাক্স ফার্মেসী এন্ড সার্জিক্যাল’-এর শুভ উদ্বোধন

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

শেরপুরে ‘মেডিম্যাক্স ফার্মেসী এন্ড সার্জিক্যাল’-এর শুভ উদ্বোধন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

শেরপুরে ‘মেডিম্যাক্স ফার্মেসী এন্ড সার্জিক্যাল’-এর শুভ উদ্বোধন

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×