| ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম:

শেরপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন: মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন: মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন এবং সকল শহিদ ও আহত জুলাই যোদ্ধাদের স্মরণে শেরপুরে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেরপুর জেলা শাখার উদ্যোগে ৫ আগষ্ট বুধবার এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরবর্তীতে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা এবং এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘জুলাই যোদ্ধা ও শহিদ ফ্যামিলি একটিভ কমিটি’-র সভাপতি সেলিম রেজা এবং গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা রাব্বিসহ অন্যান্য শহিদ পরিবারের স্বজনরা।

এছাড়া অনুষ্ঠানে এনসিপি ও জুলাই গনঅভ্যুত্থানে অংশ নেওয়া সম্মুখ সারির যোদ্ধা জাকির হোসেন, শেরপুর জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ফিরোজ আহমেদ, যুগ্ম সদস্য সচিব গুলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান এবং জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম মোহন সরকার সহ সদর উপজেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ ছাত্রশক্তি ও যুবশক্তির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং শহিদ ও আহত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

শেরপুরে সেফ ফাউন্ডেশনের উদ্যোগ শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত:২৩ বিজয়ী পুরস্কৃত

শেরপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন: মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত

শিশুদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভার বিকাশের লক্ষ্যে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে ‘চিলড্রেন কম্পিটিশন ২০২৬’। ‘সেফ ফাউন্ডেশন’-এর পরিচালনায় এবং ‘শাহীন স্কুল সজবরখিলা’-এর সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শুক্রবার (২ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত এ আয়োজনের মূল বিষয় ছিল ‘বাংলাদেশের জাতীয় পতাকা রং করা’। প্রতিযোগিতাটির বিশেষত্ব ছিল, এটি মূলত স্কুলে যায় না এমন শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। শেরপুরের প্রায় দুই শতাধিক শিশু এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নিজেদের আঁকার প্রতিভা ও সৃজনশীলতা তুলে ধরে।

 

আয়োজন শেষে নিরপেক্ষ যাচাই-বাছাইয়ের মাধ্যমে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীসহ মোট ২৩ জন বিজয়ী শিশুকে পুরস্কৃত করা হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া বাকি শিশুদের মধ্যেও তুলে দেওয়া হয় বিশেষ উপহার ও উৎসাহমূলক স্মারক।

আয়োজকদের মতে, বিদ্যালয়বহির্ভূত শিশুদের আনন্দময় ও শিক্ষামূলক পরিবেশের সঙ্গে যুক্ত করতেই এ উদ্যোগ। তারা বলেন, “শিক্ষার্থীদের মেধা ও আত্মবিশ্বাস বিকাশে প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত ও বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের জন্য এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

 

নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’

শেরপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন: মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক শাম্মী তুলতুলের নতুন প্রবন্ধের বই “ছোটদের নজরুল”।

 

তিনি বড়দের পাশাপাশি শিশুসাহিত্য নিয়েও লেখালেখি করে প্রচুর সুনাম অর্জন করেছেন।ইতিমধ্যে বইটির অফিশিয়ালি প্রচ্ছদ প্রকাশ পেয়েছে। প্রচ্ছদ করেছেন সোহানুর রহমান অনন্ত।আর বইটি প্রকাশিত হবে শীর্ষ প্রকাশনী সংস্থা “বইপত্র প্রকাশন” থেকে। তাছাড়া তুলতুল দেশের প্রথম সারির পত্রিকায় লেখালেখি করে দেশে ও আন্তর্জাতিক

অঙ্গনেও খ্যাতি অর্জন করেছেন। তিনি ভারতেও লেখালেখি করে খুব জনপ্রিয় হয়ে উঠেছেন।

তার জন্ম চট্টগ্রাম শহরে।

 

এই পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা বাংলাদেশ,ভারত মিলিয়ে ১৭ টি। তিনি লেখালেখির অবদানের জন্য পেয়েছেন অসংখ্য জাতীয় আর আন্তর্জাতিক পুরস্কার।

বইটির লেখক তুলতুল

এ সাংবাদিককে বলেন, তথ্য ভিত্তিক বই লেখা খুব পরিশ্রমের আর বাচ্চাদের বই মানে আরও বিশেষ নজর দিতে হয় লেখাতে। নজরুল কে নিয়ে এটি আমার ২য় বই প্রকাশ হবে যদি সব কিছু অনুকূলে থাকে। আমার নতুন প্রকাশক মাহবুবুর রহমান বাবু ভাইয়ার প্রতি আমি অনেক কৃতজ্ঞ, তিনি আমাকে স্পেশাল সুযোগ দিয়েছেন।

নালিতাবাড়ীতে নানা উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করলেন সাংসদ ফাহিম চৌধুরী

শেরপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন: মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে নিলামপট্টি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালুর লক্ষ্যে আইসোফ্লোরেন চেম্বার উদ্বোধন, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১ অক্টোবর) এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।

 

দিনের শুরুতে নালিতাবাড়ী পৌরসভার উদ্যোগে নিলামপট্টি সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালুর লক্ষ্যে আইসোফ্লোরেন চেম্বার উদ্বোধন করেন তিনি।

 

এ সময় পৌরসভার আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন সংসদ সদস্য। পরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুনায়েদ আব্দুল কাইয়ুম, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

এছাড়াও নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান,

উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া ম্যাক্সিম,

শ্রমিক দলের সভাপতি হুমায়ুন কবিরসহ উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×