| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শেরপুরে সচেতনতামূলক প্রচারণা ও চারা বিতরণ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শেরপুরে সচেতনতামূলক প্রচারণা ও চারা বিতরণ

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় শেরপুর সদর উপজেলায় সচেতনতামূলক প্রচারণা ও শিক্ষার্থীদের মাঝে চারার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, ট্রেডক্রাফট এক্সচেঞ্জের কারিগরি সহযোগিতায় এবং রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস)-এর বাস্তবায়নে “এসডব্লিউএবিওএল “প্রকল্পের আওতায় আজ ৩১ আগষ্ট সোমবার সকালে সদর উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​“জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো এবং কমিউনিটি ভিত্তিক বনায়ন ও পুনঃবনায়ন” শীর্ষক এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খাতুন। (এসডব্লিউএবিওএল) প্রকল্পের জেলা সমন্বয়ক স্বপন স্কুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতার গুরুত্ব তুলে ধরেন।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
​উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, পলাশ কান্তি দত্ত, ​অতিরিক্ত কৃষি কর্মকর্তা, নুসরাত জাহান
​উপজেলা সমাজসেবা কর্মকর্তা, আরিফুর রহমান, ​আরডিএস প্রশাসনিক কর্মকর্তা ইমরান হাসান।

​এছাড়াও অনুষ্ঠানে শেরপুর সদর উপজেলা কৃষি পণ্য উৎপাদক সমবায় সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি মাহবুবুর আলম, মহিলা সহ-সভাপতি রাজিয়া সুলতানা, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ সাজেদুলসহ সরকারি কর্মকর্তা, উন্নয়নকর্মী ও স্থানীয় এলএফও সদস্যরা উপস্থিত ছিলেন।
​আলোচনা সভা শেষে উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের হাতে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতির চারা তুলে দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। এ উদ্যোগে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে মোট ৪০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়—যার মধ্যে প্রতিটি প্রতিষ্ঠান পেয়েছে ৪০টি করে আম, জাম, কাঁঠাল, অর্জুন, নিম ও মেহগনি গাছের চারা।

​বক্তারা জানান, এই প্রচারণার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় জনগোষ্ঠীর মাঝে বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণে ব্যাপক সচেতনতা সৃষ্টি হবে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শেরপুরে সচেতনতামূলক প্রচারণা ও চারা বিতরণ

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শেরপুরে সচেতনতামূলক প্রচারণা ও চারা বিতরণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শেরপুরে সচেতনতামূলক প্রচারণা ও চারা বিতরণ

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×