| ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম:

শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে ১২ জন আটক

শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে ১২ জন আটক

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় শেরপুর সীমান্তে ১২ জন ব্যক্তিকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর মঙ্গলবার রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মিশনমোড় নামক স্থানে বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের প্রাক্কালে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তিরা কোনো ধরনের পাসপোর্ট বা বৈধ কাগজপত্র ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলার নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন—

মোঃ ইমদাদুল হক (২৯), গোদাগাড়ী, রাজশাহী।

মোঃ আক্তারুল হক (২০), চাপাইনবাবগঞ্জ সদর, চাপাইনবাবগঞ্জ।

মোঃ মিনারুন (১৯), গোদাগাড়ী, রাজশাহী।

মোঃ শামিম (২৩), চাপাইনবাবগঞ্জ সদর, চাপাইনবাবগঞ্জ।

মোঃ আঃ করিম (২১), চাপাইনবাবগঞ্জ সদর, চাপাইনবাবগঞ্জ।

মোঃ ইউসুফ (২১), গোদাগাড়ী, রাজশাহী।

মোঃ শওকত আলী (৩৫), গোদাগাড়ী, রাজশাহী।

মোঃ আলামিন (২৪), শিবগঞ্জ, চাপাইনবাবগঞ্জ।

মোঃ আব্দুল্লাহ (২৫), গোদাগাড়ী, রাজশাহী।

মোঃ হাসান (২৫), গোদাগাড়ী, রাজশাহী।

মোঃ রুবেল (৩০), চাপাইনবাবগঞ্জ সদর, চাপাইনবাবগঞ্জ।

মোঃ মেসবাউল (২০), গোদাগাড়ী, রাজশাহী।

 

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানিয়েছে, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত রয়েছে। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির এই কঠোর নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে অসহায় আব্দুল্লাহ’র গাছ কেটে ফেলার অভিযোগ

শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে ১২ জন আটক

শেরপুরের নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে ১৬টি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলা, মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো. আব্দুল্লাহ (৫৫) নামের এক ব্যক্তি নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, নালিতাবাড়ী পৌর শহরের দক্ষিণ কালিনগর এলাকার বাসিন্দা আব্দুল্লাহর সঙ্গে একই এলাকার কয়েকজনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে গত ১২ নভেম্বর সকাল আনুমানিক ৭টার দিকে অভিযুক্ত রুবেল মিয়া (৪০), সাব্বির মিয়াসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বসতবাড়িতে আসেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

অভিযোগে আরো বলাহয়, এ সময় অভিযুক্তরা দা, কোদাল, শাবল, লোহার রড ও বাঁশের লাঠিসোঁটা দিয়ে আব্দুল্লাহর রোপণ করা ১৬টি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলেন। এতে তাঁর আনুমানিক ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

 

এ সময় বাধা দিতে গেলে অভিযুক্তরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের চেষ্টা করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদেরও ক্ষতি করার হুমকি দেওয়া হয় বলে দাবি করেন অভিযোগকারী ও ভুক্তভোগী আব্দুল্লাহ।

 

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা এবং ক্ষতিগ্রস্ত সম্পদের বিষয়ে আইনগত প্রতিকার চেয়ে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন অসহায় আব্দুল্লাহ।

 

অভিযোগকারী মো. আব্দুল্লাহ থানায় অভিযোগ দেওয়ার পর প্রশাসনের নিকট দ্রুত অপরাধীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত-পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে ১২ জন আটক

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে শিল্পী বানু (২৪) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সান্তাহার সরকারি কলেজ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শিল্পী বানু সান্তাহার পৌর এলাকার হঠাৎপাড়া মহল্লার প্রবাসী রাব্বীর স্ত্রী এবং কাশিমিলা গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকাগামী আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় সান্তাহার সরকারি কলেজ গেটের সামনে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

 

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বগুড়ায় মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল দুই ইউপি সদস্যের

শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে ১২ জন আটক

বগুড়ায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে ইউনিয়ন পরিষদের দুই সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার দরগাহাট-নামুজা সড়কের পাইকড় পাঞ্জুয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তিরা হলেন- পাইকড় ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাছেদ (৭০) ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাবর আলী (৭০)।

 

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুই ইউপি সদস্য মোটরসাইকেলে করে পাইকড় থেকে দরগাহাটের দিকে যাচ্ছিলেন। বেলা পৌনে ১১টার দিকে পাঞ্জুয়ারপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।।

×