| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

মা-বোনেরাই বিএনপির শক্তি, ধানের শীষের শক্তি

মা-বোনেরাই বিএনপির শক্তি, ধানের শীষের শক্তি

শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন ‘মা-বোনেরাই বিএনপির শক্তি, ধানের শীষের শক্তি।’

 

তিনি বলেন, ‘বাংলাদেশের নারীর ক্ষমতায়নের সূচনা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর সেই ধারাবাহিকতায় তার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান আগামীর বাংলাদেশে নারীর সর্বোচ্চ মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করবেন।’

 

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে শেরপুর পৌরসভাস্থ ৩নং ওয়ার্ডের শেখহাটি এলাকায় বিশাল নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় আনা হবে, যার মালিক হবেন পরিবারের প্রধান মহিলা। নারীদের জন্য সহজ শর্তে ক্ষুদ্র ঋণ প্রদান ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। তিনি আরও বলেন, ‘তারেক রহমান বিশ্বাস করেন— সমাজে প্রতিনিধিত্ব করা নারীরাই রাষ্ট্রের উন্নয়নের চালিকাশক্তি।’

 

নারী সমাবেশে ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ বিপ্লবের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, জেলা তাতীদলের সদস্য সচিব রুমানুর রহমান, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ডিয়ন, জেলা ছাত্রদল নেতা রাব্বি আল হাসান বাবু প্রমুখ।

 

বিএনপি নেতা আবু রায়হান রুপন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ ধর্মকে পুঁজি করে রাজনীতি করেছে, জনগণকে বিভক্ত করেছে। কিন্তু বিএনপি বিশ্বাস করে— ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে ১৮ কোটি দেশপ্রেমিক বাংলাদেশীই আমাদের শক্তি। ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ভোটে বিএনপি বিপুল বিজয় অর্জন করবে এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে নতুন যুগের সূচনা হবে।

 

বিএনপি নেতা কামরুল হাসান বলেন, ‘নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় শুধু বিএনপির নয়—এটি হবে গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারের বিজয়। ‘তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মপরিকল্পনায় দারিদ্র্য বিমোচন, কৃষক পুনর্বাসন, নারীর সামাজিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের অঙ্গীকার রয়েছে। বিএনপি সরকার গঠন করলে নারীর শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের উন্নয়ন হবে অগ্রাধিকার।’

 

শেরপুরে নারী সমাবেশ নির্বাচনের আগেই ‘ধানের শীষ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার’ এই প্রচেষ্টা এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

মা-বোনেরাই বিএনপির শক্তি, ধানের শীষের শক্তি

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

মা-বোনেরাই বিএনপির শক্তি, ধানের শীষের শক্তি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

মা-বোনেরাই বিএনপির শক্তি, ধানের শীষের শক্তি

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×