| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

স্থানীয় সরকার বিভাগের সচিবের ময়মনসিংহের নগর মাতৃসদন পরিদর্শন ও মতবিনিময় সভা

স্থানীয় সরকার বিভাগের সচিবের ময়মনসিংহের নগর মাতৃসদন পরিদর্শন ও মতবিনিময় সভা

স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ব্রাহ্মপল্লীএলাকায় অবস্থিত স্থানীয় সরকার বিভাগেরর সরাসরি তত্ত্ববধানে বাস্তবায়নাধীন এবং সিটি কর্পোরেশনের কর্তৃক পরিচালিত নগর মাতৃসদন গত (সোমবার) ১৩ অক্টোবর পরিদর্শন করেন। এ সময় তিনি নগর মাতৃসদনে কর্মরত কমকর্তা-কর্মচারীদেরকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং সেবা প্রার্থীদের সাথে কথা বলেন। নগর মাতৃসদন পরিদর্শন শেষে বিকাল ৩.০০ টায় সিটি কর্পোরেশনের শহীদ শাহবুদ্দিন মিলনায়তনে নগর প্রাথমিক স্বাস্থ্য সেবা বিষয়ক অংশীজনের সাথে এক মতবিনিয়মন সভায় অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মোখতার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্পের পরিচালক নাজমুল হুদা শামীম (যুগাসচিব), বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ প্রদীপ কুমার সাহা সহ প্রমুখ।

 

সভায় প্রধান অতিথি মোঃ রেজাউল মাকছুদ জাহেদী তাঁর বক্তব্যে নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি বিভিন্ন অংশীজনের কথা শোনেন এবং তাদেরকে আশ্বস্থ করেন। সভায় সিটি কর্পোরেশন প্রশাসক প্রতি ৩ ওয়ার্ডের জন্য ১ টি করে নগর স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের অনুরোধ করেন এবং সচিব মহোদয় এ ব্যাপারে সর্বত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সুমনা আল মজীদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন এলজিআডি’র নির্বাহী প্রকৌশলী, উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ, ময়মনসিংহ উপকারভোগীসহ অন্যান্য অংশীজন।

 

সভায় আরও উপস্থিত ছিলেন নগর প্রাথমিক স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডা: এইচ কে দেবনাথ, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ, সকল বিভাগীয় প্রধানগণ, নগর মাতৃসদন কেন্দ্রের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

স্থানীয় সরকার বিভাগের সচিবের ময়মনসিংহের নগর মাতৃসদন পরিদর্শন ও মতবিনিময় সভা

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

স্থানীয় সরকার বিভাগের সচিবের ময়মনসিংহের নগর মাতৃসদন পরিদর্শন ও মতবিনিময় সভা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

স্থানীয় সরকার বিভাগের সচিবের ময়মনসিংহের নগর মাতৃসদন পরিদর্শন ও মতবিনিময় সভা

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×