ইতিহাস সৃষ্টি করলো ফুলবাড়ীয়ার উপজেলা যুবদল
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। দীর্ঘ সময় পর ফুলবাড়ীয়ায় এমন গণজোয়ার সৃষ্টি করে ইতিহাস গড়েছে উপজেলা যুবদল।
উপজেলার সদর ভালুকজান বাজারে থেকে যুবদলের মিছিলটি উদ্বোধন করলেন সাবেক এমপি শামছ উদ্দিন আহমদের সহধর্মিণী অধ্যক্ষ আখতার সুলতানা শুরু হওয়া বিশাল এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ব্যানার, ফেস্টুন ও নীল-সাদা বেলুনে সজ্জিত ছিল র্যালির পুরো পরিবেশ। তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নামে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো ফুলবাড়ীয়া। র্যালির প্রতিটি ধাপে অংশগ্রহণ করেন উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
র্যালি শেষে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা।
অনুষ্ঠানে হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন চানু, বিএনপির নেতা প্রভাষক আবু আইয়ুব আনসারী উজ্জ্বল, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির,বিএনপির নেতা শাহাজাহান কবীর সাজু,উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সোলায়মান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ছাইফুল ইসলাম, আছিম পাটুলী ইউনিয়ন যুবদলের সভাপতি আঃ হান্নান, সাবেক ছাত্রনেতা মোজাম্মেল হক সরকারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাজারো নেতাকর্মী।
বক্তারা বলেন, ফুলবাড়ীয়ার ইতিহাসে যুবদলের এমন বিশাল র্যালি এর আগে কখনো হয়নি। এটি প্রমাণ করে, বিএনপি ও যুবদল আজও জনআন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
তারা আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমানের নেতৃত্বে যুবদল আজ ঐক্যবদ্ধ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আমরা রাজপথে আছি, রাজপথেই থাকব।
পুরো কর্মসূচিটি সমন্বয় ও দিকনির্দেশনা দেন সাবেক এমপি প্রকৌশলী শামছ উদ্দিন আহমেদের সুযোগ্য পুত্র ও বিএনপির তরুণ নেতা তানভীর আহমেদ রানা। তার নেতৃত্বে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা একত্রিত হয়ে ধানের শীষের পক্ষে ঐক্যের বার্তা দিয়েছেন।
র্যালি শেষে শহরের বিভিন্ন মোড়ে আনন্দ মিছিল উদযাপন করা হয়। এতে অংশ নেন হাজার হাজার নেতাকর্মী ও স্থানীয় তরুণরা।
স্থানীয় রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, এদিনের যুবদলের বিশাল র্যালি শুধু একটি সাংগঠনিক কর্মসূচি নয় এটি ছিল ফুলবাড়ীয়ার রাজনৈতিক অঙ্গনে বিএনপির পুনর্জাগরণের এক ঐতিহাসিক বার্তা।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬















