নওগাঁয় গণ-শুণানী না করে প্রি-পেইড মিটার লাগানোর প্রতিবাদে প্রচারণা সভা অনুষ্ঠিত
নওগাঁয় গণ-শুণানী না করে প্রি-পেইড মিটার লাগানোর প্রতিবাদে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী নওগাঁ শহরের মোড়ে এই সভাগুলি অনুষ্ঠিত হয়।
গণ-শুণানী না করে প্রি-পেইডনওগাঁয় সাধারণ বিদ্যুত গ্রাহকদের নেসকো গত ২৯ জানুয়ারী ২৫ প্রতিশ্রুতি দিয়েছিলো যে, তারা গণ-শুণানী না করে প্রি-পেইড কার্ভ মিটার লাগাবেনা। কিন্তু অতি পরিতাপের বিষয় নেসকো আবারও ৩০ টি টিমের মাধ্যমে নওগাঁ শহরে বাড়ী-বাড়ী চোরের মতো উক্ত মিটার লাগিয়ে বেড়াচ্ছে!
সেজন্যই এই অবৈধ ও অনুমোদনহীন মিটার লাগানোর প্রতিবাদে আগামী ০৬ নভেম্বর বৃহস্পতিবার ডিসি অফিসে স্মারকলিপি পেশ করার মাধ্যমে আগামী ০৯ নভেম্বর রোজ রবিবার নওগাঁ নেসকো অফিস ঘেরাও করা হবে!
এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে ও ঘেরাও কর্মসূচি আন্দোলনে সকলকেই ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।
আজ দিনব্যাপী নওগাঁর বিভিন্ন মোড়ে এই প্রচারণা কর্মসূচী চালানো হয়।
উক্ত প্রচারণা সভায় বক্তব্য রাখেন বাসদ নওগাঁ জেলার সমন্বয়ক কমরেড জয়নাল আবেদীন মুকুল, বিদ্যুত গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির সদস্য সচিব আলীমুর রেজা রানা, সোহাগ মাহবুব হাসান,সাইফুল ওয়াদুদ, ফরিদ হোসেন প্রমূখ।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬















