আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী, সাহিত্যবিদ্যা প্রকাশনা উৎসব ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) ঢাকাস্থ কেন্দ্রীয় কচিকাঁচার মেলা, সেগুনবাগিচায় দুপুর ২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত অনুষ্ঠানের জমকালোভাবে অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। চমৎকার পরিবেশে মনোমুগ্ধকর আবহে অনুষ্টিত এই আয়োজনে সংগঠনটির সভাপতি মোছাঃ শাহনাজ পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি, গবেষক ও বহুগন্থ প্রণেতা প্রাকৃতজ শামীমরুমি টিটন, প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন কবি, সম্পাদক ও সংগঠক মাহমুদুল হাসান নিজামী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক, মুহাম্মদ আবু তাহের। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, শিক্ষক ও সংগঠক আবুল কালাম আজাদ, কবি ও সংগঠক আমিনুল ইসলাম, ভারতের কবি ও সংগঠক নিহার রঞ্জন দেবনাথ, লেখক, সাংবাদিক ও সংগঠক মো. বেল্লাল হাওলাদার, লেখক ও সংগঠক অধ্যক্ষ নেছার আলী, ইকরা আইডিয়াল মাদরাসার প্রিন্সিপাল মুফতি নুরউদ্দিন নূরী, কবি ও সংগঠক মুহাম্মদ আমির হোসেন, কবি ও সংগঠক লায়ন ছিদ্দিকুর রহমান, লেখক ও সাংবাদিক অধ্যাপক হাসানুজ্জামান, কবি ও সংগঠক আলমগীর কবীর হৃদয়, ডা. আব্দুল হাকিম, কবি ও সাহিত্যিক অধ্যাপক মাহবুবুর রহমান, কবি ও সংগঠক তাহেরা খাতুন, কবি ও সাহিত্যিক প্রকৌশলী মো. শাহানুর রশিদ, কবি ও সাংবাদিক রবিউল ইসলাম রবি কবি, কবি ও সংগঠক মরিয়ম শ্রাবণী, কবি ও সংগঠক খাজা হারুন, কবি ও সংগঠক আঃ রহমান নির্জয়, কবি ও সাহিত্যিক কাজী আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক গুলে জান্নাত আফরোজ।
অনুষ্ঠানের প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ সাহিত্যের নানাদিক আলোচনার পাশাপাশি আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদের ভূয়শী প্রশংসা করেন, এমন আয়োজন সংগঠনের বিস্তারে ভূমিকা রাখবে এবং সাহিত্যসেবিদের নতুন নতুন সৃষ্টির ক্ষেত্রে উৎসাহিত করবে। এমন আন্তরিক আয়োজনের জন্য সংগঠনটির পরিচালক এইচ এম শাহরিয়ার কবির সহ আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং আগামীতে এ প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর প্রধান সমন্বয়ক আর মজিব, এবং কবি ও উপস্থাপিকা রলি আক্তার। পুরা অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক এইচ এম শাহরিয়ার কবির ও সভাপতি শাহনাজ পারভীন।
অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি ও ইসলামীক সংগীত পরিবেশন করেন আগত কবি-সাহিত্যিকরা। সবশেষে আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত প্রবন্ধ রচনা, গল্প লিখন ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে SSC-HSC পরিক্ষায় GPA 5 প্রাপ্তদের সংবর্ধনা প্রদান এবং আমন্ত্রিত কবি-সাহিত্যিক ও সাহিত্যানুরাগীদের মধ্যে সাহিত্যের পথে হাঁটার স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করে উৎসাহিত করা হয়। পরে সংগঠনটির পরিচালক এইচ এম শাহরিয়ার কবির এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬















