কুলুরচর এস. আই. কিন্ডারগার্টেন মাদরাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
শেরপুর সদর উপজেলার কুলুরচরে অবস্থিত কুলুরচর এস. আই. কিন্ডারগার্টেন মাদরাসায় নূরানী বিভাগের নার্সারি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষা–২০২৫-এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) মাদরাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক শেরপুর সদর-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনিত এমপি প্রার্থী আলহাজ্ব মাওলানা শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি মোঃ ছামের আলী , সেক্রেটারি মোঃ রবী মিয়া ।

অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার সহকারী শিক্ষক সাংবাদিক শেখ ফয়জুর রহমান , এছাড়াও ছিলেন সহকারী শিক্ষক মাওলানা আঃ মান্নান, মাওলানা আঃ রহমান ও রমজান আলী ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাওলানা শফিকুল ইসলাম শিক্ষার্থীদের নৈতিকতা ও দ্বীনি শিক্ষায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে মাদরাসার সার্বিক উন্নয়ন ও অসহায় ছাত্র-ছাত্রীদের বিনা খরচে লেখাপড়ার আশ্বাস দেন।

সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ছাত্র-ছাত্রীসহ অভিভাবকদের মাঝে বাৎসরিক খেলাধুলার আয়োজন করা হয় । খেলা শেষে পরীক্ষায় প্রথম থেকে দশম স্থান অধিকারী ছাত্র-ছাত্রী এবং খেলায় প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরষ্কার বিতরণের পাশাপাশি শিক্ষকদেরকেও পুরস্কৃত করা হয়।

শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬


















