| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

শেরপুরে পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত 

শেরপুরে পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত 

শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ীতে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সম্মেলন করেছে ‘তাহফিজুল কোরআন হিফজ মডেল মাদ্রাসা’।

 

২৭ ডিসেম্বর শনিবার পৌর শহরের আড়াইআনী গ্রামীণ টাউয়ার সংলগ্ন মাদ্রাসা কার্যালয়ে এই আয়োজন করা হয়।

 

এ উপলক্ষে হামদ, নাত, তেলওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

 

হিফজ ও নূরানী তালিমুল কুরআন বোর্ড শেরপুর এর জিম্মাদার মুফতি রফিকুল ইসলাম কাসেমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল্লাহ আল কায়েস।

ওই মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল জলিলের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, মাদ্রাসাটির সভাপতি ফজলুল হক, পরিচালক হাফেজ কারী আনোয়ার হোসেন, নাজমুল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক জাহিদ হাসান, প্রেসক্লাব নালিতাবাড়ীর সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, শিক্ষক আজিজুর রহমান, মোঃ সোহেল, ফিরুজ আহমেদ, ইঞ্জিনিয়ার আবু দাউদ প্রমুখ।

 

পরে সেরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সকলের মঙ্গল কামনায় দোয়া করা হয়।

 

এসময় তাহফিজুল কোরআন হিফজ মডেল মাদ্রাসার সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, তাহফিজুল কোরআন হিফজ মডেল মাদ্রাসার তৃতীয় শ্রেণীতে কিছু সংখ্যক আসন খালি আছে। আগ্রহী শিক্ষার্থীদের যোগাযোগ করার আহ্বান জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

শেরপুরে পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত 

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

শেরপুরে পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

শেরপুরে পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত 

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×